সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

চুয়াডাঙ্গা-২ আসনের বেগমপুরে পোস্টার ছেড়াকে কেন্দ্র করে

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৫:০৪ অপরাহ্ণ, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮
  • ৭৬৩ বার পড়া হয়েছে

সংঘর্ষে আহত ৪ : আপন দুই ভাই আটক
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাঁঝরি বেগমপুরের নির্বাচনী পোস্টার ছেড়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতরা সদর হাসপাতাল চিকিৎসা নিতে আসলে ৪ জনকে থানা হেফাজতে নেয় পুলিশ। পরে দু’জনকে ছেড়ে দিলেও আপন দু’ভাইকে আটক করেছে থানা পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত আটকৃতদের বিরুদ্ধে মামলার হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে বেগমপুর গ্রামের পুরাতন বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো- ফরহাদ (৪০) ও তার ভাই জিয়া (৩৫), অপরপক্ষের থানায় আটক বাবুল (৩৫) ও তার ভাই হাসিবুর (২২)। জানা গেছে, চুয়াডাঙ্গা-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী হাজী আলী আজগর টগর এমপির নির্বাচনী পোস্টার ছেড়ার অভিযোগে ঝাঁঝরি বেগমপুরের আব্দুর রহমারেন দুই ছেলে বাবুল ও তার ছোট ভাই হাসিবুরকে মারধর করে প্রতিবেশি শামসুলের ছেলে ফরহাদ ও জিয়া। পরে বাবুল ও তার ভাই প্রতিবাদ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয়পক্ষ দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে একে অপরের বিরুদ্ধে আক্রমণ করলে বেশি আহত হয় বাবুল ও তার ভাই। পরে আহত উভয়পক্ষের ৪ জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষ হলে ৪ জনকে থানা হেফাজতে নেই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। পরে ফরহাদ ও জিয়াকে পুলিশ ছেড়ে দিলেও গুরুতর আহত বাবুল ও তার ভাই হাসিবুরকে আটক করেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, পোস্টার ছোড়াকে কেন্দ্রকরে মারামারির ঘটনায় মামলা হলে চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাঁঝরি বেগমপুরের বাবুল ও তার ছোট ভাই হাসিবুরকে আটক করা হয়েছে। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে তিনি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

চুয়াডাঙ্গা-২ আসনের বেগমপুরে পোস্টার ছেড়াকে কেন্দ্র করে

আপডেট সময় : ১২:১৫:০৪ অপরাহ্ণ, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮