বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চাঁদপুরে সর্বোচ্চ একক রেমিট্যান্সে শীর্ষে জনতা ব্যাংক পিএলসি নতুন বাজার কর্পোরেট শাখা

চাঁদপুরে সর্বোচ্চ একক রেমিট্যান্স প্রেরণকারী ৩ টি পুরস্কারের মধ্যে সবকটি জনতা ব্যাংক পিএলসি নতুন বাজার কর্পোরেট শাখার গ্রাহক অর্জণ করেছে । ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন। 

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে চাঁদপুরে জেলার সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলার সর্বোচ্চ একক বৈদেশিক রেমিট্যান্স প্রেরণকারী তিনজন প্রবাসী গ্রাহককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত তিনজনই জনতা ব্যাংক পিএলসি, নতুন বাজার কর্পোরেট শাখার গ্রাহক। তাদের মধ্যে জামাল হোসেন মোল্লা প্রথম স্থান, মোহাম্মদ মজিবুর রহমান দ্বিতীয় স্থান এবং মোঃ শাহজালাল তৃতীয় স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, সর্বোচ্চ একক বৈদেশিক রেমিট্যান্স আহরণকারী হিসেবে জনতা ব্যাংক পিএলসি, নতুন বাজার কর্পোরেট শাখার গ্রাহকরা ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ষষ্ঠবারের মতো প্রথম পুরস্কার অর্জনের গৌরবময় রেকর্ড স্থাপন করেছেন। এই ধারাবাহিক সাফল্য চাঁদপুর জেলার প্রবাসী অর্থনীতিতে জনতা ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিসহ প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সম্মাননা প্রাপ্ত প্রবাসীরা অনুভূতি প্রকাশ করে বলেন, রাষ্ট্র ও জেলা প্রশাসনের এমন স্বীকৃতি তাদের আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতেও দেশের অর্থনীতিতে অবদান রাখতে অনুপ্রাণিত করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চাঁদপুরে সর্বোচ্চ একক রেমিট্যান্সে শীর্ষে জনতা ব্যাংক পিএলসি নতুন বাজার কর্পোরেট শাখা

আপডেট সময় : ০৯:৪৮:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫