সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

আগামী ২৭ ডিসেম্বর শনিবার চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা

চতুর্থবারের মতো শীতকালীন গিটারসন্ধ্যার আয়োজন করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি।

আগামী (২৭ ডিসেম্বর) শনিবার চাঁদপুর পুরান বাজার দাসপাড়াস্থ উদয়ন কচি-কাঁচার মেলার হলরুমে বিকেল ৫টায় ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করবেন চাঁদপুর প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক অনুরাগী রোটারিয়ান শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন। বিশেষ অতিথি থাকবেন প্যাপিরাস পাঠাগারের উপদেষ্টা মোহাম্মদ শাহ-আলম, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, দৈনিক প্রিয় চাঁদপুরের প্রধান সম্পাদক বিপ্লব সরকার, চাঁদপুর সদর উপজেলা সিসিডিএ সমন্বয়ক নার্গিস আক্তার ও শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল। সঞ্চালনায় থাকবেন কবি শিউলী মজুমদার।

অনুষ্ঠানে হাওয়াইয়ান গিটার পরিবশেন করবেন বাংলাদেশ বেতারের নিয়মিত গিটারশিল্পী সিদ্দিকুর রহমান বকুল, সৈয়দ এ রেজা, পাবনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননাপ্রাপ্ত গিটারিস্ট জিল্লুর রহমান সোহেল, চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি সম্মাননাপ্রাপ্ত গিটারিস্ট দিলীপ কুমার ঘোষ, কুষ্টিয়ার উদীয়মান গিটারিস্ট সামিরা যুহরী ইউশা এবং চাঁদপুরের উদীয়মান গিটারিস্ট ঐশী ঘোষ।

ছয় শিল্পীর গিটারে বেজে উঠবে দেশি-বিদেশি সমকালীন এবং হারানো দিনের গান। থাকবে সংগীত, নৃত্য এবং কবিতা আবৃত্তিও।
অনুষ্ঠানটি সর্বস্তরের মানুষের জন্যে উন্মুক্ত থাকবে। শিল্প-সংস্কৃতিমনা সবাইকে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিতি থাকার অনুরোধ জানিয়েছেন উদযাপন পরিষদের আহ্বায়ক জয়ন্তী ভৌমিক, সদস্য সচিব কামরুন্নাহার বিউটি, বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব রাসেল ইব্রাহীম এবং চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

আগামী ২৭ ডিসেম্বর শনিবার চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা

আপডেট সময় : ০৭:৪২:৪৪ অপরাহ্ণ, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫