সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

আলমডাঙ্গায় অটোবাইক-পাখিভ্যানের সংঘর্ষে আহত ৩

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১৩:৪৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:হঠাৎ বৃষ্টিতে আলমডাঙ্গার বন্ডবিলের দুই ইটভাটার মাটি রাস্তায় আটকে তীব্র কাদাঁয় পরিণত হয়েছে। এতে বিপাকে পড়েছে এনায়েতপুর-বাড়াদীসহ এলাকার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ। গতকাল সোমবার বিকালে ইটভাটার তীব্র কাদাঁর মধ্যে পড়ে অটোবাইক ও পাখিভ্যানের মুখামুখি সংঘর্ষে ৩ জন গুরুত্বর আহত হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে আলমডাঙ্গার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে। আহতরা হলো- বাড়াদী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেনের স্ত্রী নুরজাহান বেগম, বাড়াদী গ্রামের অটোচালক নুর ইসলাম ও সাইফুল ইসলামের ছেলে হুমায়ন।জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার পৌরসভা এলাকার পাশ্ববর্তী কুমারী ইউনিয়নের বন্ডবিলের মাঠের মধ্যে এনায়েতপুর-বাড়াদী সড়কের পাশে নির্মিত টিএনবি ও এমএসবি ব্রিকস এর গত কয়েক মাস যাবত রমরামাভাবে বিভিন্ন এলাকা থেকে মাটি সংগ্রহ করে আসছে। রাস্তার উপরে অতিরিক্ত মাটি পড়ে ধুলায় পরিণত হলেও কোনভাবে পরিষ্কার করা হয় না বলে অনেকে অভিযোগ করে। সরকারিভাবে রাস্তার উপরে কাদাঁ-মাটি পড়তে দ্রুত পরিষ্কারের নির্দেশ থাকলেও নেয়নি কোন উদ্যোগ। গতকাল বিকালে বাড়াদী এলাকা থেকে অটোবাইকযোগে নুরজাহার নামের এক মহিলা আলমডাঙ্গায় আসার পথে রাস্তায় কাঁদা জমায় অটোবাইক ও পাখিভ্যানের মুখিমুখি সংঘর্ষের কবলে পড়ে গুরুত্বর আহত হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে আলমডাঙ্গার প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান জানান, আইন লঙ্ঘন করে যদি কেউ ভাটার মাটি রাস্তা থেকে পরিষ্কার না করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।আলমডাঙ্গার বন্ডবিলে অটো-পাখিভ্যানের মুখোমুখী সংর্ঘষে তিনজন রক্তাক্ত জখম হয়েছে। আহত এক মহিলার শরীরে সেলাই দিতে হয়েছে ২৬টি। তার অবস্থা সংকটাপন্ন। আজ বিকেলে বন্ডবিলের দুই ইটভাটার মাঝামাঝি এই দুর্ঘটনা ঘটে। থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান জানান, ঘটনাস্থল থেকে অটোরিক্সা ও পাখিভ্যান উদ্ধার করা হয়েছে। আহতদের ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

আলমডাঙ্গায় অটোবাইক-পাখিভ্যানের সংঘর্ষে আহত ৩

আপডেট সময় : ১১:১৩:৪৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮