রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি বাঁধনসহ চারজন জামিনে মুক্ত

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:৫৯:০২ অপরাহ্ণ, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮
  • ৭৭০ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিজয় দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠানে পুলিশের উপর হামলা মামলায় জামিন পেয়েছেন জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল সালাম বাঁধনসহ ৪ জন।
সোমবার দুপুরে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট শাহিন রেজা তাদের জামিন মঞ্জুর করেন। পরে বিকালে তারা জেলা কারাগার থেকে মুক্তি পায়।
মামলায় আসামিদের পক্ষে ইব্রাহিম শাহীন, খন্দকার শহিদুল হক এবং রাষ্ট্রপক্ষে সিএসআই আব্দুল আওয়াল আইনজীবীর দায়িত্ব পালন করেন।
রবিবার সন্ধ্যায় মেহেরপুর সদর থানার এস আই আব্দুল আলিম বাদি হয়ে সরকারি কাজে বাধা দান ও পুলিশ নির্যাতন অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় ৮জনের নাম উল্লেখ করে অর্ধশতাধিক জনকে আসামি করা হয়।
প্রসঙ্গত, রবিবার বেলা এগারটার দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে ইব্রাহিম হোসেন নামের এক ছাত্রলীগ কর্মী ভূমি অফিসপাড়ার সুরুজ আলীকে মারধর করছিলো। এসময় পুলিশ সদস্যরা মারধর থামাতে ছাত্রলীগ কর্মী ইব্রাহিম হোসেনকে আটক করে। এতে স্টেডিয়ামে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ কর্মী ইব্রাহিমকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এতে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধে। ওসিকে ধাক্কা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ওসি সহ তিন জন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাঁধনসহ চার জনকে আটক করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি বাঁধনসহ চারজন জামিনে মুক্ত

আপডেট সময় : ১০:৫৯:০২ অপরাহ্ণ, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮