শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

নান্দাইল রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে অবৈধ দোকান ঘর নির্মাণ ॥ জনমনে ক্ষোভ

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:০৩:৫৩ অপরাহ্ণ, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে রেলওয়ের কথিত স্টাফ উসমান অবৈধভাবে একটি দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেছে। এতে এলাকার জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে, উক্ত উসমান রেলওয়ের কতিপয় কর্মকর্তাকে টাকার বিনিময়ে হাত করে এ দোকান ঘর নির্মাণ করছেন। শুক্রবার সরজমিন ঘটনাস্থলে গেলে অবৈধ দোকান ঘর নির্মাতা উসমানকে পাওয়া যায়নি। এলাকাবাসীর অভিযোগ করে জানান, উক্ত দোকান ঘর নির্মাণ কাজ শুরু করায় স্টেশানের সুন্দর্য্য নষ্ট হচ্ছে। এদিকে গত কয়েক দিন আগে উক্ত স্টেশানের প্ল্যাটফর্মের ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। নির্মানাধীন দোকান ঘরের স্থানেও কাজ করার কথা কিন্তু অবৈধ দোকান ঘরটি নির্মাণ করা হলে বাকী প্ল্যাটফর্মের কাজ করা সম্ভব হবে না বলে স্টেশনের জনৈক কর্মচারী জানান। উক্ত নতুন নির্মাণাধীন প্ল্যাটফর্মের উপরে দোকান ঘরটি নির্মাণ করার কাজ শুরু করার ফলে জনরোষ বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে নান্দাইল রোড রেলওয়ে স্টেশান মাস্টারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্মানাধীন দোকান ঘরটি অবৈধ নয়। এলাকাবাসী উক্ত নির্মানাধীন দোকান ঘরটির নিমার্ণ কাজ বন্ধ করার জন্য রেলওয়ের উর্ধবতন কর্তৃপক্ষে আশু হস্তক্ষেপ কামনা করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

নান্দাইল রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে অবৈধ দোকান ঘর নির্মাণ ॥ জনমনে ক্ষোভ

আপডেট সময় : ১০:০৩:৫৩ অপরাহ্ণ, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮