বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

ঝিনাইদহ সদর হাসপাতালের ড্রেনে মল দুর্গন্ধে রোগীরা অতিষ্ঠ

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৪৬:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮
  • ৭৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর হাসপাতালে স্যানিটেশন ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। বেশ কয়েক মাস ধরে হাসপাতালের টয়লেট পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বেশ উদাসিন। তারপর যোগ হয়েছে মুলমুত্রের অসহসীয় গন্ধ। বেশ কয়েক দিন ধরে হাসপাতালের সামনের ড্রেন দিয়ে মল বের হতে দেখা গেছে। কিন্তু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বা তত্বাবধায়কের কোন নজর নেই। মর্জিনা বেগম নামে এক রোগী অভিযোগ করেন, সকালে টিকেট কাটার সময় লাইনে দাড়িয়ে মলমুত্রের দুর্গন্ধে বেশ কয়েকজন রোগী অসুস্থ হয়ে পড়েন। কোন কোন রোগীকে বমি করতেও দেখা যায়। শারমিন আক্তার নামে এক গৃহবধু জানান, হাসপাতালের টয়লেটগুলো ভাল ভাবে পরিস্কার করা হয় না। হারপিক বা দুর্গন্ধ নিরাময় কোন পাউডারও ছিটানো হচ্ছে না। তাছাড়া পেছনের দিকে মলের গন্ধে দাড়ানো মুশকিল। লিয়াকত আলী নামে এক শিশু রোগীর অভিভাবক জানান, ডায়রিয়া ওয়ার্ডের পাশ দিয়ে যাতায়াত করার সময় মলের গন্ধ পাওয়া যায়। মাসের পর মাস এ রকম দুর্গন্ধ সহ্য করে আসছে রোগীরা। তথ্য নিয়ে জানা গেছে অপারেশন থিয়েটারের সামনে ও করোনারী কেয়ারের পাশ দিয়ে দুর্গন্ধ বের হয়। পুর্ব দিকে এমন নোংরা পরিবেশের মধ্যেই চলে রান্নাবান্নার কাজ। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আইয়ুব আলী জানান, বিষয়টি তো আমি জানি না। তবে এ সব কাজ গনপুর্ত বিভাগ করে। তাদের খবর দিয়ে দ্রুতই সমাধান করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

ঝিনাইদহ সদর হাসপাতালের ড্রেনে মল দুর্গন্ধে রোগীরা অতিষ্ঠ

আপডেট সময় : ১১:৪৬:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮