শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত-১ : অস্ত্র ও ইয়াবা উদ্ধার

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:০০:৫৭ অপরাহ্ণ, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
  • ৭৮০ বার পড়া হয়েছে

হাবিবুল ইসলাম হাবিব: টেকনাফে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, ইয়াবা ও মৃতদেহ উদ্ধার করেছে।
জানা যায়, ১৮ নভেম্বর ভোররাত ২টারদিকে উপজেলার বঙ্গোপসাগর উপকূল সংলগ্ন দক্ষিণ লেঙ্গুরবিলে দু’পক্ষের মধ্যে ইয়াবার চালান খালাস নিয়ে গোলাগুলির খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক কারবারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ২টি অস্ত্র, ১০হাজার পিস ইয়াবাসহ ১টি মৃতদেহ পাওয়া যায়। পুলিশ লাশ থানায় নিয়ে আসে। এরপর সনাক্ত করে নিহত ব্যক্তি দক্ষিণ লেঙ্গুরবিলের মৃত আব্দুল কাদেরের পুত্র ফরিদ আলম (৩০) প্রকাশ মোঃ আলম বলে সনাক্ত করে। এরপর লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, পুলিশ উক্ত এলাকায় গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২টি দেশীয় অস্ত্র, ১০ হাজার ইয়াবা ও ১টি মৃতদেহ উদ্ধার করে। পরে থানায় এনে তার পরিচয় সনাক্তের পর পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। টেকনাফে যতদিন মাদক চোরাচালান শূন্যের কোঠায় আসবেনা ততদিন পুলিশের মাদক বিরোধী কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি মত প্রকাশ করেন।

এদিকে নিহত মাদক কারবারী ৩ সন্তানের জনক ছিলেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে এলাকায় শক্তিশালী বিশেষ সিন্ডিকেট গড়ে তুলে এই মাদক কারবারী রমরমা চোরাচালানের খালাস করে আসছিল বলে এলাকা সূত্রে জানা যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত-১ : অস্ত্র ও ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১১:০০:৫৭ অপরাহ্ণ, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮