শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

আলমডাঙ্গা থানায় গায়েবী মামলায় গ্রেফতার অব্যাহত!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪২:৫১ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
  • ৭৪৮ বার পড়া হয়েছে

জেহালা থেকে নাশকতা মামলায় ছমে আটক
নিউজ ডেস্ক:সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া হয়রানিমূলক গ্রেফতার না করতে নির্বাচন কমিশনের নির্দেশনা থাকলেও আলমডাঙ্গা থানা পুলিশ তা না মেনে গতকাল জেলা যুবদলের সদস্য শমসের আলী ওরফে ছমেকে জেহালা বাজার থেকে নাশকতা পরিকল্পনা মামলার অজ্ঞাত আসামী হিসেবে আটক করেছে বলে জেলা যুবদল নেতৃবৃন্দ অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বেলা ১২টার দিকে জেহালা বাজারে অবস্থিত দোকান থেকে তাকে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। গতকালই তাকে নাশকতার মামলার অজ্ঞাত আসামী দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত শমসের আলী ওরফে ছমেকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করেন।
এবিষয়ে জেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়, এখনো গায়েবী মামলায় গ্রেফতার অব্যাহত রয়েছে। জেলা যুবদলের সদস্য শমসের আলী ওরফে ছমেকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই এই গ্রেফতার তারই অংশ। আমরা এই আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বলেও জেলা যুবদল নেতৃবৃন্দ উল্লেখ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গা থানায় গায়েবী মামলায় গ্রেফতার অব্যাহত!

আপডেট সময় : ১০:৪২:৫১ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮