শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

জীবননগর উথলীতে যাত্রীবাহী বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪৩:১১ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
  • ৭৪২ বার পড়া হয়েছে

মোটরসাইকেল চালক মেহেদীর মর্মান্তিক মৃত্যু!
নিউজ ডেস্ক:জীবননগর উথলীতে ঢাকাগামী জে-লাইন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৭৮৫৩) বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে জীবননগর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের উথলী ইউনিয়নের শিয়ালমারী গ্রামের উথলী কলেজের সন্নিকটে বিজিপি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া খাঁ পাড়ার দুলাল শেখের ছেলে মেহেদী হাসান (২৫) নিহত হয়।
প্রত্যাক্ষদর্শী সূত্র জানান, সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মোটরসাইকেল চালিয়ে সন্তোষপুর বাসস্ট্যান্ড থেকে দর্শনা অভিমুখে যাচ্ছিলেন। স্থানীয়রা বলেন, কার্পাসডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জে-লাইন পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৭৮৫৩) বাসটি বেলা ২টার দিকে উথলী কলেজের সন্নিকটে বিজিপি ক্যাম্পের সামনে পৌঁছালে একটা ইঞ্জিন চালিত অটোভ্যানকে ওভারটেক করতে গেলে বিপরীতমুখি একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মেহেদী হাসান নিহত হয়। সংঘর্ষে মোটরসাইকেল ও পরিবহন বাসটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘাতক জে-লাইন পরিবহনের বাস চালক বাসটি রেখে ঘটনাস্থলে রেখে কৌশলে পালিয়ে যায়। এদিকে সড়ক দুর্ঘটনায় নিহতর সংবাদ শুনে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মেহেদী হাসানের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত যাত্রীবাহী পরিবহনটি আটক করা হলেও ঘাতক চালক পালিয়ে গেছে। এদিকে সংসারের একমাত্র আয়ের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

জীবননগর উথলীতে যাত্রীবাহী বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

আপডেট সময় : ১০:৪৩:১১ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮