শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

দামুড়হুদার রামনগরে দু’ভাইয়ের সংঘর্ষে আহত ৫

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪২:৩১ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের রামনগর গ্রামের স্কুলপাড়ায় শিমুল গাছকে কেন্দ্র করে দু’ভায়ের মাঝে সংঘর্ষে নারীসহ ৫জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহত হয়েছে মৃত. মোবারেক আলীর বড় ছেলে আমিনুল ইসলাম (৭৫) আমিনুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (৬৫) ও তার ছেলে আবুল কালাম আজাদ (৩২), অপরপক্ষের মোবারেক আলীর ছোট ছেলে শহিদ ইসলাম (৬০) ও তার ছেলে ইকবাল হোসেন (৩৩)। দু’পক্ষের এ রক্তক্ষয়ী সংঘর্ষে দু’পরিবারের মোট ৫ জন সদস্য গুরুত্বর জখম হয়। এ সময় পরিবারের অন্যান্য সদস্য তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গুরুত্বর আহতদের মধ্যে শহিদ ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। জানা যায়, বৃহস্পতিবার আমিনুল ইসলাম ও শহিদ ইসলাম দু’ভায়ের জমির সীমানার দুটি শিমুল গাছকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। গতকাল সকালে আমিনুল ইসলাম একটি শিমুল গাছ অন্যত্র লাগানোর জন্য তুলতে গেলে দু’ভায়ের মাঝে বাকবিত-া বাধে। এরই একপযার্য়ে আমিনুল ইসলামের ছেলে আবুল কালাম ও শহিদ ইসলামের ছেলে ইকবাল হোসেন বাকবিত-া শুনে ছুটে আসে। এ সময় তাদের হাতে ছিল হাসুয়া ও ডাসা জাতীয় ধারালো কৃষি অস্ত্র। একপর্যায়ে তাদের মাঝে সংঘর্ষ বাধলে ধারালো অস্ত্রের আঘাতে তারা প্রত্যেকেই গুরুত্বর জখম হয়। এ সময় একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আমিনুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন সংঘর্ষ ঠেকাতে আসলে তার হাতে একটি কোপ লাগে। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের দু’পরিবারের পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলার পরিকল্পনা চলছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

দামুড়হুদার রামনগরে দু’ভাইয়ের সংঘর্ষে আহত ৫

আপডেট সময় : ১১:৪২:৩১ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮