শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চোর অপবাদ দেয়ায় যুবকের আত্মহত্যা

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:০৯:৫৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের হাড়–কান্দি গ্রামে চুরির মিথ্যা অপবাদ সইতে না পেরে শান্তি (২৫) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে এমন অভিযোগ তার পরিবারের। গত শুক্রবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শান্তি চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের হাড়–কান্দি গ্রামের বুড়াপাড়ার আমিরুল হোসেনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার হাড়ুকান্দি গ্রামের পাশ্ববর্তী ওমর আলীর ছেলে মামুন আলীর সাথে ওই গ্রামেরই একটি বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করছিল শান্তি। দুপুরে বাড়িতে খেতে যাওয়ার সময় মামুন তার মোবাইলটি ভুলে কাজের স্থানে ফেলে চলে যায়। এ সময় মোবাইল ফোনটি শান্তি পেয়ে লুকিয়ে রাখে। পরে মামুন খোঁজাখুজি করে ফোনটি না পেলে রাতে শান্তি ফোনটি ফিরিয়ে দেয়। তারপর থেকেই শান্তিকে চুরির অপবাদ দিয়ে আসছিল মামুন। পরদিন বৃহস্পতিবার শান্তি তাদের কর্মস্থলে কাজ করতে গেলে মোবাইল চুরির অপবাদে শান্তিকে কাজে নেয় না। এমন অপবাদ সহ্য করতে না পেরে গত শুক্রবার দুপুর ১টার দিকে স্থানীয় বাজার থেকে কীটনাশক বিষ কিনে এবং সবার অজান্তে তা পান করে। একপর্যায়ে শান্তির অসুস্থ্যতা টের পেয়ে শান্তির পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী জেসমিন বেগম জানান, মামুনের মোবাইলটি ফিরেয়ে দেয়ার পর থেকেই আমার স্বামীর বিরুদ্ধে চোরের অপবাদ দেয়। এমন মিথ্যা অপবাদ আমার স্বামী সইতে না পেরে আত্মহত্যা করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চোর অপবাদ দেয়ায় যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৯:০৯:৫৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮