শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাংলাদেশ চায় রোহিঙ্গারা ফেরত যাক : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৫:১০:২১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, কিন্তু এখন চাচ্ছে তারা ফেরত যাক। বাংলাদেশে মিসরের নবনিযুক্ত রাষ্ট্রদূত ওয়াহিদ আহমেদ শামসেলদিন সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে শেখ হাসিনা একথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী এবং মিসরের রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। রোহিঙ্গা প্রসঙ্গও তাঁদের আলোচনায় উঠে আসে। রোহিঙ্গাদের সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, ‘আমরা তাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছি, এখন আমরা চাচ্ছি তারা ফেরত যাক।’
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এ বিষয়ে মিয়ানমার এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছে কিন্তু মিয়ানমার চুক্তি অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে না।
কক্সবাজারে রোহিঙ্গা শরাণার্থী শিবিরের গাদাগাদি অবস্থার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার এসব রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য একটি জায়গা তৈরি করছে যেখানে প্রায় এক লাখ রোহিঙ্গা একটু ভালো পরিবেশে বাঁচার সুযোগ পাবে।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মিসরের সঙ্গে তাঁর সম্পর্ককে সর্Ÿোচ্চ গুরুত্ব দেয়। কারণ, স্বাধীনতা লাভের পর আরব দেশগুলোর মধ্যে মিসরই সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।
প্রধানমন্ত্রী এ সময় ১৯৭৪ সালের নভেম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম ঐতিহাসিক মিসর সফরের প্রসঙ্গ স্মরণ করে বলেন, সেই সফরেই দুই দেশের সম্পর্কের ভিত রচনা হয়েছিল।
প্রধানমন্ত্রী এ সময় ২০০৯ সালে জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) সম্মেলনে যোগ দিতে তাঁর মিসর সফরের কথাও উল্লেখ করেন।
রাষ্ট্রদূত বলেন, তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সহযোগিতাকে আরো বৃদ্ধির জন্য কাজ করবেন।
রাষ্ট্রদূত বলেন, মিসর বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে আগ্রহী এবং বাংলাদেশের একটি বৈদ্যুতিক তার কারখানা প্রতিষ্ঠায় প্রস্তুত আছে। তিনি প্রধানমন্ত্রীর সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধেরও প্রশংসা করেন।
মিসরের রাষ্ট্রদূত দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এই প্রসঙ্গে তিনি বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশে মিসরের বিনিয়োগকে স্বাগত জানান এবং বলেন, সরকার এজন্য দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দের জন্য প্রস্তুত রয়েছে। তিনি রাষ্টদূতকে বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে সবরকমের সাহায্য এবং সহযোগিতার বিষয়ে আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

বাংলাদেশ চায় রোহিঙ্গারা ফেরত যাক : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:১০:২১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮