বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

চিরিরবন্দরে ধানের ভালো দাম থাকায় কৃষকের মুখে হাসি

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:৪৪:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
  • ৮৪৩ বার পড়া হয়েছে

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের চিরিরবন্দরে এবার রোপা আমন মৌসুমে বন্যা পরবর্তী সময়ে কাটিয়ে সার ও বীজের সংকট না থাকায় উপজেলার প্রতিটি মাঠে এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক। প্রতিটি মাঠে মাঠে এখন কৃষকেরা রোপা আমন ধান কাটা-মাড়াই পুরোদমে শুরু করেছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, কৃষক ও মজুররা দলবদ্ধ ভাবে বিভিন্ন স্থানে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমে রোপা আমন ধানের বাম্পার ফলনের পাশাপাশি বাজারে ধানের দাম বেশী থাকায় কৃষকরা বেশ উৎফুল¬তার সাথে ধান কাটা-মাড়াই কাজ চালিয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এবার চলতি মৌসুমে উপজেলায় ২৩ হাজার ১ শত ৭৪ হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে । তবে স্বরণ কালের ভয়াবহ বর্ন্যায় শুরুতে রোপা আমন ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হলেও বর্তমানে বর্ন্যা পরবর্তী সময় কাটিয়ে অর্জিত হয়েছে ২৩ হাজার ২ শত ১৫ হেক্টর জমি যা গত বছরের তুলনা বেশী।
সাতনালা গ্রামের ধান চাষী সামাদ বলেন, বাজারে চাহিদা ও দাম বেশি হওয়ায় অন্যন্য জাতের তুলুুনায় কাটারী ধানও ভালো চাষ হয়েছে। এজন্য কাটারী ধানের মৌ মৌ গন্ধে ভরে উঠেছে মাঠ। একই কথা বলেন আলোকডিহি গ্রামের ধান চাষী নুরজামান ।
নশরতপুর ইউনিয়নের মাঠে ধান কাটার সময় নালীপাড়া গ্রামের কৃষক মোয়াজ্জেম হোসেন জানান, তিনি স্বর্ণা-মামুনসহ এ জাতের ধান তারা বিঘা প্রতি ২৩ থেকে ২৫ মণ হারে পাচ্ছেন। আর বাজারে বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৮ শত টাকায়। তিনি আরো জানান ধানের এমন দাম পাওয়া গেলে তাদের কোন সমস্যাও হবে না।
উপজেলা কৃষি অফিসার মো: মাহমুদুল হাসান জানান, বর্ন্যা পরবর্তী সময় কাটিয়ে আগাম জাতের রোপা আমন ধানের চাষ ভাল হয়েছে। ইতোমধ্যে উপজেলার সর্বত্রই কৃষকরা ধান কাটতে শুরু করেছে। কৃষকরা তাদের কষ্টের ফসল মাড়াই সু-সম্পূর্ন করতে পারলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও তিনি মনে করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

চিরিরবন্দরে ধানের ভালো দাম থাকায় কৃষকের মুখে হাসি

আপডেট সময় : ০৭:৪৪:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭