সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

দুর্গাপূজা উপলক্ষে ইবি কর্তৃপক্ষের আন্তরিক শুভেচ্ছা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৭:৪৪ অপরাহ্ণ, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৮১৩ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সনাতনী ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মনজুরুল হক এক যৌথ শুভেচ্ছা বার্তায় এ শুভেচ্ছা জানান।
বার্তায় তারা বিশ্ববিদ্যালয়ের সকল সনাতনী ধর্মাবলম্বী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীসহ দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে আশা প্রকাশ করেন, দুর্গাপূজার এ উৎসব শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে উদযাপিত হবে এবং সবার জীবনে শান্তি, আনন্দ, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে।
শুভেচ্ছা বার্তায় আরও উল্লেখ করা হয়— বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম ও মতের ভিন্নতা ভুলে মিলিত সাম্যের বন্ধনে আবদ্ধ হয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি জ্ঞান, গবেষণা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে প্রিয় দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।
প্রসঙ্গত, আজ শারদীয় দুর্গাপূজার নবমী। নবমী দিনে দেবী দুর্গার মহাশক্তির আরাধনা হয়। ভোরে স্নান ও আচার শেষে দেবীকে মহিষাসুরমর্দিনী রূপে পূজা করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনেই দেবী অসুরবধ সম্পন্ন করেছিলেন। নবমীতে বিশেষ হোম বা যজ্ঞের আয়োজন করা হয়, যেখানে অগ্নিতে দেবীর উদ্দেশ্যে নানা ধরণের আহুতি প্রদান করা হয়। এ আচারই নবমীর মূল বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত।
ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজা উপলক্ষে ইবি কর্তৃপক্ষের আন্তরিক শুভেচ্ছা

আপডেট সময় : ০৬:৩৭:৪৪ অপরাহ্ণ, বুধবার, ১ অক্টোবর ২০২৫