রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

মিরপুরের রূপনগর এলাকার শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে আগুন: নিহত বেড়ে ১৬

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৬:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৭৭৯ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার শিয়ালবাড়িতে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে জানান, “রূপনগরের অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে ৯ জনের এবং পরে আরও ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। আমাদের উদ্ধার অভিযান এখনও চলমান।”
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, নিহতদের মরদেহ একটি গার্মেন্টস কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, “ভবনটিতে ৬-৭ ধরনের রাসায়নিক মজুত ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কর্মীরা বের হতে পারেননি কিংবা ছাদে উঠতেও পারেননি। ফলে তারা মারা গেছেন।”
আগুন লাগার ঘটনা ঘটে আজ (মঙ্গলবার) সকাল ১১টা ৪০ মিনিটে। ভবনটিতে একটি গার্মেন্টস কারখানা ও একটি কেমিক্যাল গোডাউন ছিল বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃতদের অধিকাংশই বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টির বেশি ইউনিট। ভবনটিতে রাসায়নিক থাকার কারণে প্রচণ্ড ধোঁয়া ও তাপে উদ্ধারকাজে মারাত্মক বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে।
ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

মিরপুরের রূপনগর এলাকার শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে আগুন: নিহত বেড়ে ১৬

আপডেট সময় : ০৮:৩৬:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫