রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

মৎস্যজীবীদের মুখে হাসি ফোটাতে কচুয়ায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

চাঁদপুরের কচুয়ায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এতে প্রাণ ফিরে পাবে উপজেলার অভ্যন্তরীণ জলাশয় ও প্লাবনভূমি, উপকৃত হবেন হাজারো মৎস্যজীবী পরিবার।
২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সোমবার কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার  মুহাম্মদ হেলাল চৌধুরী। পরে তিনি পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাওকাত হোসেন সুমন, আইসিটি কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত  মোঃ জহিরুল ইসলাম ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলার ১নং সাচার ইউনিয়নের গোগড়ার  বিলসহ উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবির। এসময় উপস্থিত ছিলেন সাচার ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ জহিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব বিজয় চন্দ্র শীল, সাচার বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী  মোঃ জিয়াউদ্দিন মজুমদার, যুবনেতা জসিম উদ্দিন সবুজসহ স্থানীয় জনগণ।
উপস্থিত বক্তারা জানান, এ কর্মসূচির ফলে মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে, জেলেদের আয় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে। পাশাপাশি জনগণের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ।
মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে প্রাকৃতিক জলাশয় ও বিলগুলোতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি করা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

মৎস্যজীবীদের মুখে হাসি ফোটাতে কচুয়ায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

আপডেট সময় : ১০:৩৬:৩৬ অপরাহ্ণ, সোমবার, ২৫ আগস্ট ২০২৫