রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১০:২৮ অপরাহ্ণ, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৮১৪ বার পড়া হয়েছে
কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে বাংলা বিভাগ বনাম ইংরেজি বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়েছে। ম্যাচে ইংরেজি বিভাগকে ৪-১ গোলে হারিয়ে বাংলা বিভাগ জয় লাভ করেন।
বুধবার (১৫ অক্টোবর ) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল ইসলামের সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি শারীরিক চর্চা তথা খেলাধুলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, তারা যেন সহনশীল হয় এবং হার-জিত মেনে নিয়ে সুন্দর ও মনোমুগ্ধকর খেলা উপহার দেয়।’
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘খেলোয়াড়সুলভ আচরণের মাধ্যমেই খেলা সম্পন্ন হোক এটাই আমাদের প্রত্যাশা। গতবারের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন হবে বলে আমি আশাবাদী। এছাড়া ট্রেইনারের মাধ্যমে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে জাতীয় পর্যায়ের দল গঠনের পরিকল্পনাও রয়েছে।’
ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘খেলাধুলা আয়োজনের মূল উদ্দেশ্য একটাই শিক্ষার্থীরা ভালো খেলবে, ভালো খেলা দেখবে। খেলোয়াড়দের মন হয় বড়, মানসিকতা হয় উন্নত। আর সেই মনোভাব যেন মাঠে প্রতিফলিত হয়। সৌহার্দ্যের জন্য খেলা, বন্ধুত্বের জন্য খেলা, বিরোধিতার জন্য নয়। খেলোয়াড়দের প্রতি আহ্বান জানাই, যেন তারা সুস্থ ও সুন্দরভাবে খেলা সম্পন্ন করে এবং মাঠে রেফারির সিদ্ধান্ত মেনে নিয়ে খেলা চালিয়ে যায়।’
শারীরিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এবারের টুর্নামেন্টে ১৯ টি বিভাগ অংশগ্রহণ করেছে। আগামী ২৯ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর আনুষ্ঠানিকতা শেষ হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু

আপডেট সময় : ০৯:১০:২৮ অপরাহ্ণ, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫