সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সিরাজগঞ্জে ডিবি কনস্টেবলকে নারীসহ হাতেনাতে আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৩:৩০ অপরাহ্ণ, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৮১০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার মিলগেট এলাকার রায়পুর পশ্চিমপাড়া গ্রামে এক নারীর সঙ্গে অনৈতিক অবস্থায় হাতেনাতে ধরা পড়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক পুলিশ সদস্য। বুধবার (১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত পুলিশ সদস্যের নাম সেলিম আহমেদ। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা এবং বর্তমানে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লাকি খাতুন নামে এক নারী ওই এলাকায় প্রভাব খাটিয়ে আসছিলেন। তার সঙ্গে ডিবি কনস্টেবল সেলিম আহমেদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্থানীয়রা অভিযোগ করেন, লাকি খাতুনের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।

বুধবার দুপুরে স্থানীয়রা তাদের অনৈতিক অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে কনস্টেবল সেলিম আহমেদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিছুক্ষণ পর তার প্রেমিকা লাকি খাতুনকেও থানায় নেওয়া হয়। এ সময় তিনি স্থানীয়দের প্রতি অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, আমাদের থানার তদন্ত কর্মকর্তার নেতৃত্বে তাদের থানায় আনা হয়েছে।

তবে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ডিবি কনস্টেবলকে নারীসহ হাতেনাতে আটক

আপডেট সময় : ০৬:৩৩:৩০ অপরাহ্ণ, বুধবার, ১ অক্টোবর ২০২৫