সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

শরীরে বয়সের ছাপ আটকাতে করণীয় !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২৯:৪১ অপরাহ্ণ, সোমবার, ৯ অক্টোবর ২০১৭
  • ৮৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বয়স বাড়বেই। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে তার ছাপও পড়বে।
তবে শরীরে বয়সের ছাপ আটকানোর উপায় আছে। খুব কঠিন নয়, এমন কিছু পরামর্শ রইল আপনার জন্য। মেনে চলুন।

দৈনিক সাত ঘণ্টা ঘুমনো অত্যন্ত প্রয়োজন। সারাদিনের পরিশ্রমের পরেও অনেকে রাত জেগে ফোন ব্যবহার করেন বা সিনেমা দেখেন। এ সব থেকে দূরে থাকার চেষ্টা করুন। ঘুমনোর সময়কে কাটছাঁট করার চেষ্টা ভুলেও করবেন না। আর ঘুমনোর সময় চিত হয়ে ঘুমনোই ভাল। সেটা যদি সম্ভব নাও হয়, উপুড় হয়ে শোবেন না।

প্রতিদিন অন্তত আধঘণ্টা হাঁটুন। হাঁটা মানে মৃদুগতিতে হাঁটা নয়। জোরে জোরে। এ ভাবে হাঁটলে শরীরে রক্ত সঞ্চালন ভাল হয়। ফলে শরীর হয়ে ওঠে ঝরঝরে। অকালে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়।

সূর্যের রশ্মি মুখে পড়লেই বয়সের ছাপ পড়ে যায়। সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচতে সানস্ক্রিন লোশন লাগান। আর চেষ্টা করুন সূর্যের আলো থেকে যতটা ত্বককে যতটা সম্ভব রক্ষা করতে।

অযথা কপাল বা চোখ-মুখ কুঁচকাবেন না। এতে তাড়াতাড়ি বলিরেখা পড়ে যেতে পারে। প্রচুর পরিমাণে পানি খান। ফাস্ট ফুড জাতীয় খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকুন। ধূমপান করার অভ্যাস থাকলে এখনই সেটা ছেড়ে দিন। অ্যান্টি অক্সিডেন্টযুক্ত খাবার বেশি করে খান। যেমন-পাকা কলা, পাকা পেঁপে, পাকা আম, পাকা পেয়ারা, দই, ছানা, দুধ, ডিম, টাটকা শাকসবজি ইত্যাদি।

সর্বদা ইতিবাচক থাকুন। নানা ওঠাপড়া নিয়েই জীবন। মনে স্ট্রেস সৃষ্টি হলে শরীরে অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে এক ধরনের হরমোন বের হয়, যা শরীরে টক্সিন ছড়ায়। কোনও কারণে মন খারাপ হলে বা খুব স্ট্রেস হলে চেষ্টা করুন জীবনের সুন্দর অভিজ্ঞতাগুলির কথা মনে করতে। বিষণ্ণতাকে মাথায় চড়তে দেবেন না। ভাল গান শুনুন। অবসরে পছন্দের কাজ করুন। দেখবেন আস্তে আস্তে মন খারাপ কাটিয়ে উঠতে পারছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

শরীরে বয়সের ছাপ আটকাতে করণীয় !

আপডেট সময় : ০৫:২৯:৪১ অপরাহ্ণ, সোমবার, ৯ অক্টোবর ২০১৭