শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

আইফোন ৮-এর নাম হবে আইফোন এক্স, থাকবে টাচবার !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৫০:৩৫ অপরাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭
  • ৮০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শোনা যাচ্ছে নতুন আইফোন ৮ এর নাম হবে আইফোন এক্স। অ্যাপলের দশম বার্ষিকী উপলক্ষে  এটি বাজারে আনা হতে পারে। গুজব রয়েছে, এতে ম্যাকবুক প্রো এর মতো টাচবার থাকবে। এর নাম ফাংশন এরিয়া।

আইফোন নিয়ে সব সময় সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য প্রদান করেন কেজিআই সিকিউরিটিসের মিং চি-কুয়ো। তিনি এর আগেও জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি ৮ এর মতোই পর্দার চারদিকে ফ্রেমের অংশ খুবই কম রাখবে আইফোন। আইড্রপ এর প্রকাশিত এক ছবিতে দেখা যায়, টাচআইডি যুক্ত হোম বাটনটিও সামনে নেই। পরিবর্তে এতে ম্যাকবুক প্রো এর মতো একটি টাচবার রয়েছে। একে বলা হচ্ছে, ফাংশন এরিয়া। এর মাধ্যমে বিভিন্ন অ্যাপ ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে।

ধারণা করা হচ্ছে, আইফোন ৮ বা আইফোন এক্স এর পর্দা হবে ৫.৮ ইঞ্চি মাপের। যদি টাচবার দেওয়া হয়, তাহলে এর মূল পর্দাটি ৫.১৫ ইঞ্চির হবে। বাকিটুকু দখল করবে নতুন টাচবার।

নতুন এ অংশে ডায়নামিক বাটন ছাড়াও আন্যান্য কাজের ব্যবস্থা থাকবে। অনেকটা ম্যাকবুক প্রো এর মতোই হবে। এখানে মিডিয়া নিয়ন্ত্রণ, কল করা ও গ্রহণ করার বাটন, সাফারিতে শেয়ারিং অপশন এবং আরো অনেক কিছুই থাকতে পারে। মজার বিষয় হলো, টাচ আইডি বসানো হতে পারে এই ফাংশন এরিয়াতে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

আইফোন ৮-এর নাম হবে আইফোন এক্স, থাকবে টাচবার !

আপডেট সময় : ০২:৫০:৩৫ অপরাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭