মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

জয়ললিতার শোকে মৃতের সংখ্যা ২৮০!

  • আপডেট সময় : ০৩:৪৮:১৭ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৯০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের তামিলনাড়ু রাজ্যের সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার মৃত্যু শোকে অন্তত ২৮০ জন মারা গেছেন। তিনদিন আগে এই সংখ্যা ছিল ৭৭ জন।

শনিবার জয়ললিতার দল এআইএডিএমকে’র সদর দপ্তর থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

জয়ললিতা তার ভক্তদের কাছে আম্মা হিসেবে পরিচিত। এদিকে দলটির নেত্রী হয়েছেন শশীকলা নটরাজন। তিনি দলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন নতুন সেক্রেটারি পদে নির্বাচনও হতে পারে বলে দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন।

ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, শনিবার এআইএডিএমকের নেতৃত্ব জানিয়েছে, জয়ললিতার মৃত্যুর পর কেবল শোকেই মারা গেছেন ২০৩ জন। তবে সব মিলে মৃতের সংখ্যা ২৮০। চেন্নাই, ভেলোর, তিরূপুর, কৃষ্ণগিরি এবং তিরুভাল্লোরসহ বিভিন্ন স্থান থেকে দলের সদর দপ্তরে মৃতের খবর পাঠানো হয়েছে। দলটি আগেই মৃতদের পরিবারের জন্য ৩ লাখ রূপি ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

গত ২২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন জয়ললিতা। ৪ ডিসেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর ৫ ডিসেম্বর রাতে মারা যান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

জয়ললিতার শোকে মৃতের সংখ্যা ২৮০!

আপডেট সময় : ০৩:৪৮:১৭ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬