শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

কয়রায় ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, সচেতনতা অভাবে বাড়ছে দুর্ঘটনা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১৬:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৭৮০ বার পড়া হয়েছে

Oplus_131072

কয়রা (খুলনা) প্রতিনিধি : ফরহাদ হোসাইন
খুলনার কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রামে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আব্দুর রহমান ওই গ্রামের আব্দুস সামাদ সরদারের পুত্র। বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ভোর আনুমানিক ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের মাহবুব সরদারের ধানক্ষেতে বৈদ্যুতিক তার টানানো ছিল ধানক্ষেত পাহারার জন্য। ভোরে কাজের উদ্দেশ্যে ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় আব্দুর রহমান অসাবধানতাবশত ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ফসল রক্ষায় অনেক কৃষক রাতে বন্যপ্রাণী তাড়াতে বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। তারা এ বিষয়ে প্রশাসনের তদারকি ও সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেন বলেন, ভুক্তভোগী পরিবার এখনও মামলা করেনি। তারা যদি মামলা করতে চান, তবে এটি অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত হবে।
এদিকে গ্রামবাসী নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ও বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

কয়রায় ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, সচেতনতা অভাবে বাড়ছে দুর্ঘটনা

আপডেট সময় : ০৫:১৬:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫