শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

২ নং কয়রার নলপাড়া শ্রী শ্রী সার্বজনীন শ্যামাকালী পূজা পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০১:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৮০৩ বার পড়া হয়েছে

কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন-

আজ মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ তারিখে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্যামাকালী পূজা উপলক্ষে খুলনা জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক এম এ হাসান কয়রা উপজেলার ২ নং কয়রা ইউনিয়নের নলপাড়া শ্রী শ্রী সার্বজনীন শ্যামাকালী পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপন উপলক্ষে উপস্থিত ভক্তবৃন্দ ও স্থানীয়দের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন।

এ সময় এম এ হাসান বলেন,
আদিবাসী ও সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা ও নিরাপত্তায় বিএনপি সব সময় প্রস্তুত। আমরা ধর্ম, বর্ণ ও জাতিগত ভেদাভেদ ভুলে একটি সাম্যের বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।

বাংলাদেশের প্রতিটি ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারে—এটাই আমাদের অঙ্গীকার। সমাজে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পূজা পরিদর্শন ও সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা যুবদলের নেতা ইসানুর রহমান, আছাদুল ইসলাম, আনারুল ইসলাম ডাবলু, আওছাফুর রহমান, শফিকুল ইসলাম, কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, ও সমাজসেবক মাস্টার মিহির কান্তি মন্ডল প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

২ নং কয়রার নলপাড়া শ্রী শ্রী সার্বজনীন শ্যামাকালী পূজা পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান

আপডেট সময় : ১০:০১:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫