শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

হিন্দু-মুসলিম-খ্রিষ্টান এক কাতারে—৫ নং ওয়ার্ডে ৮ দফা ও ফ্যামিলি কার্ড আলোচনা

oppo_2

সাতক্ষীরা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ ও ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান এবং সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে মঙ্গলবার  (২০ জানুয়ারি ২০২৬) বিকেলে পৌরসভার ৫ নং ওয়ার্ডের  বাটকেখালি উত্তর ঋষিপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির আওতায় ওয়ার্ডের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষের হাতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র বিনির্মাণের ৮ দফা কর্মসূচির বার্তা সংবলিত লিফলেট পৌঁছে দেওয়া হয়। একইসঙ্গে উঠান বৈঠকের মাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে সম্ভাব্য সুযোগ-সুবিধা এবং কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান—সব ধর্মের যুবক-যুবতী, বয়স্ক নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের মাঝে ৮ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরা হয় এবং একটি মানবিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের সহধর্মিণী নার্গিস হাসান এবং সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর সহধর্মিণী নার্গিস আল মামুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের সহধর্মিণী শিল্পী আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আইয়ুব আলীর সহধর্মিণী আসমা উল হুছনা, ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ আরিফ হোসেনের সহধর্মিণী জেসমি আক্তার, পারুল আক্তার, ফাতেমা খাতুন, লুতফুর রহমান লতাসহ ‘আমরা বিএনপি পরিবার’-এর ৫ নং ওয়ার্ডের অন্যান্য সদস্যবৃন্দ।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

হিন্দু-মুসলিম-খ্রিষ্টান এক কাতারে—৫ নং ওয়ার্ডে ৮ দফা ও ফ্যামিলি কার্ড আলোচনা

আপডেট সময় : ১২:০৩:৪৪ পূর্বাহ্ণ, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬