শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

একদিনের সফরে কাল চাঁদপুর আসছেন মুফতি ফয়জুল করীম!

চব্বিশের গণঅভ্যুত্থানের অগ্রনায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই আজ ১৮ অক্টোবর শনিবার ১ দিনের সাংগঠনিক সফরে চাঁদপুর আসছেন।

মুফতি ফয়জুল করীমের সফর ঘিরে চাঁদপুরে দলীয় নেতাকর্মীসহ জুলাই যোদ্ধাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দলের সিনিয়র ব্যক্তির আগমনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা চাঁদপুর পৌর বাসস্ট্যান্ডে গণসমাবেশের আয়োজন করছে। গণসমাবেশে যোগ দিতে চাঁদপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে চলছে সভা, সমাবেশ, গণসংযোগ

বিকাল ৩টায় পৌর বাসস্ট্যান্ডের গণসমাবেশে মুফতি ফয়জুল করীম প্রধান অতিথির ভাষণ দেবেন। গণসমাবেশ শেষ করে তিনি বাদ এশা উজানি বাজারে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বয়ান রাখবেন। এরপর রাত ১০টায় তিনি শাহরাস্তি উপজেলায় একটি মাহফিলে অংশ নিয়ে চাঁদপুর থেকে বিদায় নেবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান গণসমাবেশসহ সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

একদিনের সফরে কাল চাঁদপুর আসছেন মুফতি ফয়জুল করীম!

আপডেট সময় : ০৯:০৫:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫