রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বিএনপিতে ফ্যাসিস্ট অনুপ্রবেশ ঠেকাতে রিজভীর কঠোর বার্তা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১৯:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৭৬৫ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক পরিবার। প্রাথমিক সদস্য সংগ্রহের সময় যেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা দলে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি কখনো কোনো অপরাধীকে আশ্রয় দেয় না বরং শাস্তি দেয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটরিয়ামে জেলা বিএনপির আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশে ‘মব কালচারের’ নামে মানুষের মাঝে যে আতঙ্ক ছড়ানো হচ্ছে, তা কোনোভাবেই কাম্য নয়। প্রতিদিন দেশের কোথাও না কোথাও বিভৎস হত্যাকাণ্ড ঘটছে, যা এ অন্তর্র্বতী সরকারের ব্যর্থতারই প্রতিচ্ছবি।

তিনি আরও বলেন, সংবিধানে যাই লেখা থাক, কোনো ফাঁক দিয়ে যেন ফ্যাসিস্টরা আবার ক্ষমতায় আসতে না পারে—সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ১ কোটি সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহের লক্ষ্যে বিএনপি দেশব্যাপী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।সৎ, যোগ্য ও সমাজে সুনামসম্পন্ন ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক ও বুদ্ধিজীবীসহ সকল শ্রেণিপেশার মানুষের জন্য বিএনপির দরজা খোলা।

জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি.কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের টিম প্রধান সৈয়দ আশরাফুল মজিদ খোকন প্রমুখ।

এর আগে রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

বিএনপিতে ফ্যাসিস্ট অনুপ্রবেশ ঠেকাতে রিজভীর কঠোর বার্তা

আপডেট সময় : ০৬:১৯:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫