বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড এবং তরপুরচণ্ডী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনভর তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি জনগণকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শে উজ্জীবিত হয়ে আউলিয়ায়ে কেরামের আদর্শে সুফিবাদী সমাজ কায়েমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি মার্কায় ভোট দিতে আহ্বান জানান।

মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ শনিবার দিনের শুরুতে চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে গণসংযোগ শুরু করেন। চেয়ারম্যানঘাট জিটি রোড এলাকা থেকে গণসংযোগ শুরু হয়। প্রার্থীর সাথে দলের নেতা-কর্মী এবং স্থানীয় কিছু জনগণ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশ নেয়। প্রার্থী আহসান উল্লাহ ‘চাঁদপুর ও হাইমচর নিয়ে উন্নয়ন ভাবনা’ শিরোনামে তাঁর নির্বাচনী লিফলেট জনগণের হাতে তুলে দেন। যেখানে রয়েছে চাঁদপুর-হাইমচরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা এবং পর্যটন শিল্পের অপার সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়াসহ নানা উন্নয়ন পরিকল্পনা। এ সময় তিনি বলেন, দল মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে চাঁদপুরকে গড়ে তোলা হবে। যেখানে থাকবে সম্প্রীতির বন্ধন। দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, দখল, মব সন্ত্রাস, মাদক এসব সকলে মিলে প্রতিরোধ করতে হবে। দল-মত যাই থাকুক এসব সামাজিক অপরাধ ও অনাচারের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।
১৫নং ওয়ার্ডের জিটি রোড, বিষ্ণুদী রোডসহ প্রতিটি মহল্লা এবং তরপুরচণ্ডী ইউনিয়নের তেঁতুলতলা, কাশিমবাজার, আনন্দ বাজারসহ আরও বেশ কিছু এলাকায় গণসংযোগ করা হয়। এসব এলাকার বাজার, দোকানপাট ছাড়াও কিছু বাড়িতে গিয়ে মা-বোনকে মোমবাতিতে ভোট দেয়ার আহ্বান জানানো হয়।
মোমবাতির প্রার্থী আহসান উল্লাহর সাথে দলের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ, সদর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল হান্নান নিজামী, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মুন্নাফ তালুকদার,  বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নূরুল আলম মামুন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর সদর উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড এবং তরপুরচণ্ডী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন

আপডেট সময় : ১০:০১:২৮ অপরাহ্ণ, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬