শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসকল মনোনয়নপত্র জমা দেন। সাতক্ষীরার ৪টি আসনে জাতীয় পার্টির ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব,জামায়াতের মো: ইজ্জতুল্লাহ,জাতীয় পার্টির জিয়াউর রহমান ও ইসলামি আন্দোলনের শেখ মো: রেজাউল করিম। এছাড়াও এ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো: ইয়ারুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এস এম মুজিবর রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের মুহাম্মদ আব্দুল খালেক,বিএনপির মো: আব্দুর রউফ,জাতীয় পার্টির মো: আশরাফুজ্জামান ও মাতলুব হোসেন। এছাড়াও এলডিপি’র শফিকুল ইসলাম শাহেদ,ইসলামী আন্দোলনের মুফতি রবিউল ইসলাম,বাংলাদেশ জাসদের মো: ইদ্রিস আলী ও এবি পার্টির জিএম সাল্উাদ্দীন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের হাফেজ মুহা: রবিউল ইসলাম,বিএনপির কাজী আলাউদ্দীন ও জাতীয় পার্টির মো: আলিপ হোসেন। এছাড়া মাইনরিটি জনতা পার্টির রুবেল হোসেন,ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম এ আসফউদ্দৌলা খান,আসলাম আল মেহেদী ও ডা: শহিদুল আলম (বিএনপির বিদ্রোহী) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপরদিকে সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের গাজী নজরুল ইসলাম,বিএনপির মো: মনিরুজ্জামান ও জাতীয় পার্টির হুসেইন মো: মায়াজ,গণঅধিকার পরিষদের (জিওপি) এইচ এম গোলাম রেজা,ইসলামী আন্দোলনের মোস্তফা আল মামুন ও আব্দুল ওয়াহেদ (বিএনপির বিদ্রোহী) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ০৯:৪৪:৩৮ অপরাহ্ণ, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬