শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা

৫৪ বছরে এই বাংলাদেশের জনগণসহ আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে অনেক সরকারকে সংসদে পাঠিয়েছি। এতদিন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল তারা দেশের উন্নয়ন করবে, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, শিক্ষাব্যবস্থা এবং চিকিৎসার পরিবর্তন হবে, এদেশের মানুষ অন্তত দুই বেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু আমরা কি দেখলাম, যাদেরকে আমরা সংসদে পাঠিয়েছি তাদের ভাগ্যের পরিবর্তন।  দেশের মানুষ অথবা দেশের পরিবর্তন আমরা দেখি নাই। যারা মন্ত্রী হয়েছিল এমপি হয়েছিল তাদের সন্তানরা বিদেশে লেখাপড়া করেছে। আমরা দেখেছি তাদের বেগমদের জন্য বিদেশে বেগম পাড়া তৈরি করেছেন। আমরা দেখেছি আমাদের ট্যাক্স ভ্যাটের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এইসব কথা বলেন

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসমাবেশে “এসো জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর ৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, এখনো দেখছি ভোটের জন্য অনেক নেতারা বড় বড় অফার আমাদের সামনে তুলে ধরছে। এরকম অফার আমরা বিগত দিনেও দেখেছি, ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে বলে ৭০ টাকা করে খেতে হয়েছে। তাই বলছি অফার গ্রহণ করার আগে কিন্তু আমাদের শর্ত বুঝে নিতে হবে। আমাদের কাছে কালো টাকা নেই, আমাদের কাছে পেশী শক্তি নেই, আমাদের কাছে দুর্নীতির চাঁদাবাজির টাকা নেই, আমরা মানুষকে টাকা দিয়ে ভোট কিনতে পারবো না, আমরা মানুষের অন্তর জয় করে দেশকে জয় করতে চাই। আপনাদের দোয়ার বরকতে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার সৌভাগ্য হয়েছে মানুষ আর বিগত দিনের রাজনীতি দেখতে চায় না। মানুষ এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। আমরা মানুষ, আমরা মানবতার কান্ডারী, আমরা মানুষের সেবা করতে চাই। কোন এমপি মন্ত্রী হওয়া আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। যেহেতু এটা একটি বিশাল সেবার জায়গা তাই চাঁদপুর ৩ আসনে আল্লাহ যদি আমাকে কবুল করে তাহলে আপনাদের সেবা করতে চাই।

ইনশাআল্লাহ আল্লাহতালা যদি আমাদেরকে কবুল করে আমরা ওলামাদের সহ মসজিদের ইমামদের সাথে নিয়ে আমরা মানুষের সেবার কাজে নিয়োজিত হবো। আসছে ভোট, এই ভোট পবিত্র আমানত, ভোট হলো সাক্ষী, ভোট হলো সমর্থন করা, আপনার এই পবিত্র আমানত নিয়ে কোন ব্যক্তি যদি সংসদ সদস্য হয়, প্রতিনিধি হয়ে সে সেখানে গিয়ে যদি জনগণের হক নষ্ট করে, রাষ্ট্রের সম্পদ চুরি করে, আপনাদের মাথাপিছু বরাদ্দ যদি চুরি করে তখন সে কিন্তু একাই অপরাধী নয় বরং যারা ভোট দিয়েছে তারাও সমান অপরাধী। সময় হয়েছে আপনাদের বিবেককে জাগ্রত করার আপনারা যদি প্রত্যেক প্রাপ্তির সাথে কম্পেয়ার করে যদি ভাল মনে করেন, তাহলে এ দেশের সকলের মার্কা এবার হাতপাখা।

বাংলাদেশ ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও জেলা

ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী কেএম ইয়াসিন রাসেদসানীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি মাওলানা জামীল আহমেদ জাকির, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ বিল্লাল হোসেন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আবুল বাশার, জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতি ইমরান হোসাইন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল প্রমূখ।

সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশ স্থলে জড়ো হয়। সমাবেশ শেষে হাতপাখার সমর্থনে শহরের একটি বিশাল গণ মিছিল বের হয়। মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিশন রোড, মুক্তিযোদ্ধা সড়ক হয়ে শপথ চত্বরে এসে শেষ হয়।
সমাবেশ শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী হারুনুর রশিদ।

ছবির ক্যাপশন: সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জনসভায় বক্তব্য রাখেন চাঁদপুর ৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা

আপডেট সময় : ০৮:৩০:৩৭ অপরাহ্ণ, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬