রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

এনসিপি নেতাদের ওপর হামলায় ক্ষুব্ধ ইবি শিক্ষার্থীরা, ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন, যা প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল। এতে উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ’; ‘সারা বাংলায় খবর দে, মুজিববাদের কবর দে’; ‘কণ্ঠে আবার লাগা জোর, ফ্যাসিবাদের কবর খোড়’; ‘ওয়ান টু থ্রি ফোর, মুজিববাদ নো মোর’; ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’; ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, “চব্বিশের জুলাই অভ্যুত্থানে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম। আজও সেই ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন। স্বৈরাচারের জননী শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসে, তবে দেশের মানুষের ওপর আরও ভয়াবহ নির্যাতন নেমে আসবে। গোপালগঞ্জের আজকের হামলা ইন্টারিম সরকারের ব্যর্থতার বড় প্রমাণ। এই হামলার দায়ে গোপালগঞ্জের ডিসি ও এসপিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং দেশজুড়ে ফ্যাসিবাদের ঘাঁটি গুঁড়িয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, “অভ্যুত্থানকারীদের নিরাপত্তা দিতে না পারা প্রমাণ করে, ফ্যাসিবাদ এখনো নানা জায়গায় ঘাপটি মেরে আছে। আমরা তা কোনোভাবেই মেনে নেব না।”

উল্লেখ্য, বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন এবং ক্যাম্পাসে ফিরে যান। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

এনসিপি নেতাদের ওপর হামলায় ক্ষুব্ধ ইবি শিক্ষার্থীরা, ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৮:০৭:৩৫ অপরাহ্ণ, বুধবার, ১৬ জুলাই ২০২৫