রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৪৩:১৬ অপরাহ্ণ, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৭৭৪ বার পড়া হয়েছে

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ-পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শাপলা ছাড়া বিকল্প অপশন নেই। লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি, আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয়, সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব।’

নির্বাচন মিশনের (ইসি) সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, ‘নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। স্ট্রেইট ফরওয়ার্ড। ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল, সেই আইনটিও পরিবর্তন করতে হবে।’ইসির অনেকে দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তবে তিনি বলেন, এই ইসিতে যাঁরা নিজেদের ভালো কাজের পরিচয় দিয়েছেন, তাঁদের রাখা যেতে পারে।

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। নাসীরুদ্দীন পাটোয়ারী ছাড়া অন্যরা হলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ।

সিইসির সঙ্গে বৈঠকের সারাংশ তুলে ধরেন এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম। তিনি বলেন, বৈঠকে তাঁরা প্রতীক হিসেবে শাপলা বরাদ্দের জন্য নির্বাচন কমিশনের কাছে নতুন একটি আবেদন জমা দিয়েছেন।এ ছাড়া আলোচনায় এনসিপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনের তালিকা থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়েছেন।

জহিরুল ইসলাম বলেন, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, সে অনুযায়ী কমিশনের তালিকা থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার কথা। তাঁরা সেটা ইসির নজরে এনেছেন। কমিশন বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবে বলে জানিয়েছে।জাতীয় প্রতীক শাপলা হলে এনসিপি একই প্রতীক দাবি করতে পারে কি না, এমন প্রশ্নে জহিরুল ইসলাম বলেন, শুধু শাপলা জাতীয় প্রতীক নয়, বরং এটি জাতীয় প্রতীকের একটি অংশ। জাতীয় প্রতীকে শাপলা ছাড়াও পাট পাতা, ধানের শীষ ও তারকা চিহ্ন আছে। এই প্রতীকগুলো অন্যান্য রাজনৈতিক দল ব্যবহার করছে। আর জাতীয় প্রতীকে নির্দিষ্ট রং ও মাপের বিষয় আছে। সে ক্ষেত্রে তাঁরা কমিশনের নজরে এনেছেন, প্রতীক হিসেবে শাপলা পেতে তাঁদের আইনি কোনো বাধা নেই।

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি প্রবাসী ভোটারদের ভোটদানের বিষয়টি নিয়েও আলোচনা করে। জহিরুল ইসলাম বলেন, কমিশন প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে সম্প্রতি ইসিতে আবেদন জমা দেয় এনসিপি। বৈঠকে এই বিষয়ের অগ্রগতি নিয়ে জানতে চাওয়া হয়। জহিরুল ইসলাম বলেন, কমিশন তাদের জানিয়েছে, নিবন্ধন প্রদানের কার্যক্রম চলমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির

আপডেট সময় : ০৫:৪৩:১৬ অপরাহ্ণ, রবিবার, ১৩ জুলাই ২০২৫