রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

দেশকে সঠিক পথে আনবে আগামী ফেব্রুয়ারির নির্বাচন : মির্জা ফখরুল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২১:১৯ অপরাহ্ণ, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৭৫৭ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে ফিরবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সোমবার(৭ জুলাই) সকালে সিলেটের হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে গত জুলাইয়ের রক্তক্ষয়ী ছাত্র গণঅভ্যুত্থান, যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম চলেছে। এই সময়ে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং ১,৭০০ জনেরও বেশি মানুষকে গুম করা হয়েছে। তিনি বলেন, “পরবর্তীতে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার পতন হয়।”

এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব জানান, বিগত সময়ে দেশের মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যে লড়াই করেছে, তার ফলস্বরূপ সবাই আশাবাদী যে নির্বাচনের মধ্য দিয়ে দেশ সঠিক পথে ফিরবে। মির্জা ফখরুল জুলাই-আগস্টসহ গত ১৫ বছরে যারা হতাহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান।

উল্লেখ্য আজ সকালে একদিনের সংক্ষিপ্ত সফরে সিলেট এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কয়েকজন শীর্ষ নেতা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। মাজার জিয়ারত শেষে সকাল সাড়ে ১১টায় নগরীর পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন মির্জা ফখরুল। পরে দুপুর ২টায় দরগাহ গেটের হোটেল স্টার প্যাসিফিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত বিশেষ স্মরণ ও সম্মাননা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

দেশকে সঠিক পথে আনবে আগামী ফেব্রুয়ারির নির্বাচন : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৯:২১:১৯ অপরাহ্ণ, সোমবার, ৭ জুলাই ২০২৫