রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে এলো জাহাজভর্তি মাটিমিশ্রিত কয়লার চালান

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৫:৩৮:০৪ অপরাহ্ণ, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৯০৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানিকৃত কয়লার চালানে ব্যাপক পরিমাণে মাটি পাওয়া গেছে। যে কারণে খালাস কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়ে জাহাজটিকে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

চুক্তি অনুযায়ী- ইন্দোনেশিয়া থেকে উচ্চমানের কয়লা সরবরাহের কথা থাকলেও ভারতীয় সরবরাহকারী প্রতিষ্ঠান মাটি মিশ্রিত নিম্নমানের কয়লা পাঠায়। এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে তোলপাড় সৃষ্টি হলে। বিষয়টি নিয়ে আজ রোববার (২৩ মার্চ) মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের নির্বাহী পরিচালক নজমুল হক বলেন, আমরা চালানটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছি এবং শুক্রবার সরবরাহকারী প্রতিষ্ঠানকে অফিসিয়াল চিঠি পাঠিয়েছি।

সূত্র জানায়, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রায় এক হাজার কোটি টাকা দামের ৬৩ হাজার টন কয়লা নিয়ে গত ১৭ মার্চ এমভি ওরিয়েন্ট অর্কিড নামে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজ মাতারবাড়ী চ্যানেলে প্রবেশ করে।

কয়লা খালাস শুরু করার পর দেখা যায়, এতে কয়লার চেয়ে মাটির পরিমাণ বেশি। ফলে কয়লা খালাসকালে বারবার আনলোডিং কনভেয়ার বেল্ট নষ্ট হয়ে যাচ্ছিল। নানাভাবে শুক্রবার পর্যন্ত ২২ হাজার ৩৫০ টন কয়লা আনলোড করা হয়।

এক পর্যায়ে খালাস বন্ধ করে দিয়ে ৪০ হাজার ৬৫০ টন কয়লাসহ জাহাজটিকে বহির্নোঙরে পাঠানো হয়। বর্তমানে জাহাজটি বহির্নোঙরে নোঙর করে রাখা রয়েছে।

মেঘনা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (শিপিং অপারেশন) উজ্জ্বল কান্তি বড়ুয়া মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমরা আলোচনা করছি এবং বিষয়টি বন্দর কর্তৃপক্ষ দেখছে।

বন্দর কর্মকর্তারা জানান, কয়লা আনলোড করার সময় ব্যবহৃত কনভেয়র বেল্ট বারবার নষ্ট হয়ে যাচ্ছিল, কারণ চালানে অতিরিক্ত মাটি ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আনলোডিংয়ের সময় আমরা কয়লার চেয়ে বেশি মাটি পেয়েছি। ডক মাস্টার ক্যাপ্টেন আবু সুফিয়ান নিশ্চিত করেন যে, শিপিং কোম্পানির নির্দেশনা অনুযায়ী জাহাজটিকে বহির্নোঙরে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এই কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়। মাটি বেশি থাকায় কয়লা আনলোড করার সময় বারবার বেল্ট নষ্ট হয়ে যাচ্ছিল। পরে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে খালাস কার্যক্রম বন্ধ করে জাহাজটিকে বন্দর চ্যানেলের বাইরে পাঠানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে এলো জাহাজভর্তি মাটিমিশ্রিত কয়লার চালান

আপডেট সময় : ০৫:৩৮:০৪ অপরাহ্ণ, রবিবার, ২৩ মার্চ ২০২৫