শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

হ্যাকার হয়ে কোটি টাকা আয় করেন যে যুবক !

  • আপডেট সময় : ১২:৫৯:১৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ওয়েবসাইট হ্যাক করেই এখন খবরের শিরোনামে আনন্দ প্রকাশ। পেশাটা শুরু হয়েছিল শখে। সফ্টওয়্যার নিয়ে খেলতে ভালবাসতেন। একদিন সেটাই যে তাঁকে খবরের শিরোনামে নিয়ে আসবে হয়তো ভাবতে পারেননি তিনিও। বন্ধুদের সঙ্গে বাজি ধরে শুরু করেছিলেন অ্যাকাউন্ট হ্যাক করা। আর আজ ফেসবুক থেকে উবের সকলেই অ্যাওয়ার্ড পাঠায় তাঁকে।

২০১০ সাল। তখনও ফেসবুকের রমরমা শুরু হয়নি। বন্ধুদের সঙ্গে বাজি ধরে এক বন্ধুর অরকুট অ্যাকাউন্ট হ্যাক করেছিলেন ভারতের রাজস্থানের কোটার যুবক আনন্দ প্রকাশ। সেই থেকে শুরু। হ্যাকিংটা নেশার মতো হয়ে যায়। গুগল সার্চ করে হ্যাকিং সম্বন্ধে পড়াশোনা শুরু করেন আনন্দ। ভেলর ইন্সটিটিউট অব টেকনোলজিতে পড়ার সময় সেখানকার সুরক্ষিত ওয়াই ফাই কানেকশন হ্যাক করেন আনন্দ।

২০১৩ সালে প্রথম খবরে আসেন আনন্দ। ফেসবুকের একটি বাগ খুঁজে বের করেন। ফেসবুক কর্তৃপক্ষকে সে বিষয়ে জানান তিনি। এরপরেই ফেসবুকের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় আনন্দকে। ৫০০ ডলার পান তিনি। ধীরে ধীরে নেশাটাই পেশা হয়ে যায়।

ফেসবুক, টুইটার, গুগল, নোকিয়া, ড্রপবক্স, উবের, পে পল, সাউন্ড ক্লাউড-সহ বিভিন্ন ওয়েবসাইটের বাগ খুঁজে বের করেন আনন্দ। ফেসবুকের প্রথম তিন সিক্যুরিটি রিসার্চের তালিকায় এখন রয়েছে আনন্দ প্রকাশের নাম। শুধু তাই নয়, ফেসবুকের অ্যানুয়াল হোয়াইট হ্যাট লিস্টেও রয়েছেন তিনি।

নামকরা বিভিন্ন ওয়েবসাইটের বাগ খুঁজে এখন বছর প্রায় ২.২ কোটি টাকা আয় করেন আনন্দ প্রকাশ। সম্প্রতি ফেসবুকের পাসওয়ার্ড সিস্টেমে একটি বাগ খুঁজে ১৫ হাজার ডলার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। ওয়েবসাইটের গলদ খুঁজেই দিব্যি আসর জমিয়ে বসেছেন আনন্দ প্রকাশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

হ্যাকার হয়ে কোটি টাকা আয় করেন যে যুবক !

আপডেট সময় : ১২:৫৯:১৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭