শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বড়সড় রদবদল হোয়াটসঅ্যাপে !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৫০:১৯ অপরাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দু’টি নতুন ফিচার যুক্ত হল জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে৷। আরও দ্রুত ও সহজে ভয়েস ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপের ২.১৭.৯৩ বেটা ভার্সনে এল দুটি পৃথক বোতাম। এতদিন প্রথমে ‘কল’ অপশন সিলেক্ট করে, তারপর বেছে নিতে হত ‘ভয়েস কল’ বা ‘ভিডিও কল’ অপশন। এখন থেকে ভয়েস ও ভিডিও কলের জন্য দুটি পৃথক বোতাম থাকবে অ্যাপে।

বিশেষজ্ঞদের মতে, এর ফলে ইউজাররা আরও সহজে, দ্রুত ভয়েস ও ভিডিও কল করতে পারবেন।

দ্বিতীয় পরিবর্তনটি এসেছে ‘অ্যাটাচমেন্ট’ অপশনে। সাধারণত, চ্যাটবক্সে ‘কল’ অপশনের পাশে থাকত ‘অ্যাটাচমেন্ট’ বোতামটি। কিন্তু এখন থেকে টেক্সট বক্সেই মিলবে ওই অপশনটি। ছবি ও মাইকের বোতামের পাশেই থাকবে ফাইল অ্যাটাচের অপশন। দু’টি ফিচারই ইতিমধ্যেই বেটা ভার্সনে লঞ্চ করে গেছে। তবে আরও একগুচ্ছ ফিচার আসতে চলেছে পরবর্তী ভার্সনে।

সূত্রের খবর, আপনার স্মার্টফোনের ব্যাটারি যদি শেষ হয়ে আসে, তাহলে সেই ইঙ্গিত জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপই। হোয়াটসঅ্যাপ কলের মাঝেই আপনি পেয়ে যাবেন অ্যালার্ট। এডিট করতে পারবেন কাউকে পাঠানো মেসেজ। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে নতুন স্টেটাস ট্যাব এসেছে। ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের আদলে এখন হোয়াটসঅ্যাপেও বন্ধুদের স্টেটাস আপডেট দেখা ও ব্যক্তিগতভাবে ‘রিপ্লাই’ করা যায়। তবে এই ফিচারটি সমালোচনাও কুড়িয়েছে। যার জেরে সংস্থা ফের পুরনো স্টেটাস ট্যাবটি ফিরিয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

বড়সড় রদবদল হোয়াটসঅ্যাপে !

আপডেট সময় : ০২:৫০:১৯ অপরাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭