সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

থেরাপীয় লুক রেকর্ড!

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৩৩:২২ অপরাহ্ণ, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬
  • ৮৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গিনেস বুক রেকর্ডের পাশাপাশি সম্প্রতি থেরাপীয় লুক নামে নতুন রেকর্ড চালু হয়েছে। এই রেকর্ডে বেশ কয়েকজন অংশ নিয়ে খ্যাতিমান হয়েছে। আসুন জেনে নেই, কে কিসের জন্য রেকর্ডধারী হয়েছেন?

একদিনও দাঁত না মেজে বিশ্বরেকর্ড
গালেগন্ধপুরের পাণ্ডব খোকনের জ্যেষ্ঠ পুত্র দুর্গন্ধ খান। বয়স ৩৩। তিনি সারা জীবন দাঁত মাজেননি। তার বয়স যখন ৯-১০ বছর তখন দাঁতের ওপর একটু একটু লালচে আবরণ পড়ে। বর্তমানে তার দাঁতের কালার এখন কয়লার মতো। হাসি দিলে মনে হয় কয়লার বস্তার মুখ খুলে গেছে।

মেকআপ নিয়ে ওজন বৃদ্ধির বিশ্বরেকর্ড
মাখন দাদুর ৫৫ বছর বয়সী বউ। নাম ননীবালা। চার সন্তানের মা জননী তিনি। বয়স যাতে ধরা না পড়ে এজন্য তিনি দিনে কম করে চলেও ৪১ বার মেকআপ করেন। ঠোঁট ডিঙিয়ে নাক পর্যন্ত লিপস্টিক নেন তিনি। মেকআপের ওপর মেকআপ দেয়ায় তার ওজন ১০ কেজি বেড়ে যায়। তিনি এই বিশ্বের প্রথম নারী, যার মেকআপের ওজন এত। মেকআপে এমন দৃষ্টান্ত রাখার জন্য তাকে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মেকআপকন্যার উপাধি দেয়া হয়েছে।

ফেসবুক স্ট্যাটাসে বিশ্বরেকর্ড
হানাইপুরের কানাই কর্মকারের নাতির ঘরের ছেলে হুদাই কর্মকার। কাস ওয়ান পাস করে বাবার সাথে লোহা পেটানোর কাজে মনোনিবেশ করেন। কোনো এক বন্ধুর পরামর্শে সে দিন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন তিনি এবং বন্ধুর কাছ থেকে ফেসবুকে স্ট্যাটাস দেয়া শিখেছেন। হঠাৎ একদিন হুদাই কর্মকারের ফেসবুক স্ট্যাটাস আর আপলোড করা ছবি দেখে সাড়া পড়ে গেল সারা বিশ্বে। কী হয়েছে, কী হয়েছে? শেষে জানা গেল, হুদাই স্ট্যাটাস দিয়ে বিশ্বরেকর্ড করেছে। মানুষের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়লÑ কী সেই স্ট্যাটাস? তখন দেখা গেল হুদাই বাথরুমে বসে টয়লেট করা অবস্থাই একটা ছবি পোস্ট করেছেন এবং লিখেছেনÑ ‘নিরাপদ দূরত্ব বজায় রাখুন।’ এই অশ্লীল ছবি আর স্ট্যাটাসের জন্য থেরাপীয় লুকে স্থান পেয়ে গেল হুদাই কর্মকারের নাম।

বউয়ের ঝাটাপেটা খাওয়ায় বিশ্বরেকর্ড
পঞ্চমুখের পঞ্চানন নামের এক ভদ্রলোক বিয়ে করেছেন মাত্র ৭ বছর। এই সাত বছরেই বউয়ের হাতে ঝাটার বাড়ি খেয়ে বিশ্বরেকর্ড করেছেন। এই স্বল্প সময়ে এত সংখ্যকবার বউয়ের হাতের ঝাটা পিটানি খেয়েছেন যে, কোনো ক্যালকুলেটরে সেই সংখ্যাগুলো ধরানো সম্ভব হচ্ছে না। থেরাপীয় লুক জগদ্বিখ্যাত মানুষটিকে খুঁজে বের করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

থেরাপীয় লুক রেকর্ড!

আপডেট সময় : ০৭:৩৩:২২ অপরাহ্ণ, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬