সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

তুলে রাখা পোশাক ব্যবহারের আগে যা জানা জরুরি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৪২:০২ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ৭৮৪ বার পড়া হয়েছে

অগ্রহায়ণের শীতল আবহাওয়া শহরজুড়ে শীতের আমেজ নিয়ে এসেছে। নতুন শীতের পোশাকের পাশাপাশি অনেকে আলমারিতে তুলে রাখা পুরনো পোশাকও ব্যবহার শুরু করেছেন। তবে পুরনো শীতের পোশাক ব্যবহারের আগে তা উপযুক্তভাবে প্রস্তুত করা জরুরি।

বিশেষ করে শিশুদের পোশাক ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের সহযোগী অধ্যাপক শিমু লতার দেওয়া কিছু পরামর্শ তুলে ধরেছেন মোনালিসা মেহরিন।

শিশুদের পোশাক প্রস্তুত করার নিয়ম:
– তুলে রাখা শীতের পোশাক রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিন।
– কয়েক ঘণ্টা কড়া রোদে রাখলে ভাপসা গন্ধ বা স্যাঁতসেঁতে ভাব দূর হবে এবং জীবাণু মরে যাবে।
– পোশাকে ধূলিকণা জমে ছোট কীট তৈরি হতে পারে, যা এলার্জি বা হাঁচি-কাশির কারণ হতে পারে। তাই ধুয়ে ইস্ত্রি করে ব্যবহার করাই ভালো।
– শীতের সময় কয়েক দিন পরপর পোশাক রোদে দেওয়া উচিত।

সোয়েটার পরিষ্কার করার উপায়:
– নতুন বা পুরনো সোয়েটার ব্যবহারের আগে ধুয়ে নিন।
– ধোয়ার সময় চার চা চামচ ডিটারজেন্টের সঙ্গে দুই চা চামচ ভিনেগার মিশিয়ে ব্যবহার করুন।
– শ্যাম্পু দিয়েও ধুতে পারেন, এতে উলের নরম ভাব বজায় থাকে।
– ধোয়ার পর ভালোভাবে রোদে শুকিয়ে নিন।

লেপ ও কম্বল ব্যবহারের প্রস্তুতি:
– শিমুল তুলার লেপ ধোয়া যায় না, তাই কড়া রোদে রেখে শুকিয়ে নিন।
– ধোয়া না হলে ড্রাইওয়াশ করিয়ে নিন।
– কম্বল ব্যবহারের আগে ধুয়ে নিন এবং ছায়াযুক্ত স্থানে শুকাতে দিন।
– লেপ বা কম্বলে কাভার ব্যবহার করলে পরিষ্কার রাখা সহজ হয়।

শীতের পোশাক প্রস্তুত করতে এই নিয়মগুলো মেনে চললে তা যেমন আরামদায়ক হবে, তেমনি স্বাস্থ্যঝুঁকিও এড়ানো সম্ভব। পরিবারের সবার সুরক্ষা নিশ্চিত করতে এখনই পোশাক প্রস্তুত করে নিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

তুলে রাখা পোশাক ব্যবহারের আগে যা জানা জরুরি

আপডেট সময় : ০৫:৪২:০২ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪