শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন। 

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর শহরে
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর)’সকালে চাঁদপুর সদর উপজেলা ব্র্যাকের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বাধ্যতামুলক। আমাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, হাসপাতালসহ সবখানেই এই পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন।

তিনি আরও বলেন, ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করছে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ রাখতে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। এর প্রধান উদ্দেশ্য হলো মশাবাহিত রোগ, যেমন ডেঙ্গু চিকুনগুনিয়া সম্পর্কে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং মশার সম্ভাব্য উৎপত্তিস্থলগুলো পরিষ্কার করা।

ডেঙ্গু প্রতিরোধ অভিযানে স্বেচ্ছাসেবক হিসেবে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। তারা শহরের পাল বাজার এলাকা ও তার আশেপাশে ময়লা আবর্জনা, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, পুরাতন টায়ার পরিস্কার করে মানুষকে উদ্ধুদ্ধ করেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন, ব্রাক জেলা সমন্বয়ক জিয়াউর রহমান, ব্র্যাক চাঁদপুর জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, চাঁদপুর সদর ব্র্যাকের প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন,
ব্র্যাক চাঁদপুরের সিসিএইচএ অফিসার বেলাল হোসেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, জুনিয়ার স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ইউসুফ, জেলা ইপিআই সুপারিনটেনডেন্টে মুহাম্মদ আজিজুল ইসলাম সবুজ, প্রধান সহকারী মোঃ সামছুল আলম,
যুব রেড ক্রিসেন্টের যুব প্রতিনিধি ওমর বিন ইউসুফ চৌধুরী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

আপডেট সময় : ০৩:৪০:৩৩ অপরাহ্ণ, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫