রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল ‘বুর্জ আল জুমেরিয়াহ’

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৪১:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
  • ৮৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল কোনটি? পাঠকের মনে এ প্রশ্নটা আসা খুবই স্বাভাবিক। তবে সে যাইহোক সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেলের জায়গা দখল করে নিয়েছে দুবাইভিত্তিক বুর্জ আল জুমেরিয়াহ হোটেলটি। একই সঙ্গে ফেসবুকেও বুর্জ আল জুমেরিয়াহর জনপ্রিয়তা বিশ্বের যেকোনো হোটেলকে ছাড়িয়ে গেছে।

বর্তমানে দুই প্লাটফর্মে তার ফলোয়ার সংখ্যা প্রায় ৫ লাখ করে মোট দশ লাখ। আর এ কারণেই হোটেলটিকে বলা হচ্ছে ‘মোস্ট ইনস্টাগ্রামেবল হোটেল ইন দি ওয়ার্ল্ড’।

জুমেরিয়া বিচের পাশে সমুদ্রের মাঝে একটি কৃত্রিম দ্বীপের উপর হোটেলটির অবস্থান। ত্রিকোণাকৃতির বুর্জ আল জুমেরিয়ার নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৯৪ সালে। ১৯৯৯ সালের ডিসেম্বরে এটির উদ্বোধন করা হয়। হোটেলটি ৩২১ মিটার (১০৫৩ ফুট) লম্বা এবং ২৮ তলা বিশিষ্ট। এটির আয়তন ৭০ হাজার বর্গ মিটার।

বুর্জ আল জুমেরিয়ায় আছে পৃথিবীর সর্বোচ্চ আট্রিয়াম বিশিষ্ট লবি, ১৮০ মিটার (৫৯০ ফিট উচ্চতায়)। আট্রিয়ামটির অবস্থান ভবনটির V আকৃতির কাঠামোর মাঝখানে। আট্রিয়ামটিকে ঘিরেই হোটেলটির সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন বিকশিত হয়েছে এবং আট্রিয়ামের ফাঁকা স্থানেই ইন্টেরিয়রের এক-তৃতীয়াংশ স্থান ব্যয় হয়েছে। রয়েছে বিশাল সমুদ্রের পানির অ্যাকুরিয়াম, যেখানে প্রায় ৩৫ হাজার ঘন ফুট পানি আছে। পানির ট্যাঙ্কটি অ্যাক্রিলিক গ্লাসের তৈরি যেন তা ম্যাগনিফিকেশন এফেক্ট দূর করে, গ্লাসগুলোর পুরুত্ব ৭ দশমিক ৫ ইঞ্চি। ভবনের শীর্ষে ক্যান্টিলিভারের সহায়তায় বসানো আছে একটি হেলিপ্যাডও। এই হোটেলে বসেই দেখা যায় দুবাই শহরের মনোমুগ্ধকর দৃশ্য। উপভোগ করতে পারবেন সমুদ্র সৈকতের
নৈসর্গিক দৃশ্যও।

তবে এ হোটেলে একটি রাত যাপন করতে হলে ভ্রমণপিপাসুদের গুণতে হবে কাড়ি কাড়ি টাকা। একরাত থাকার খরচ পড়বে প্রায় ২৪ হাজার ডলার বা প্রায় ২০ লাখ টাকা। আর একটি কক্ষের সর্বনিম্ন ব্যয় হচ্ছে এক হাজার ৫শ ৯০ ডলার বা ১ লাখ ২৭ হাজার টাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল ‘বুর্জ আল জুমেরিয়াহ’

আপডেট সময় : ০২:৪১:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭