সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

খাদ্য নিরাপত্তায় ‘ফ্যামিলি কার্ড’ পাবে দেশের প্রতিটি পরিবার: তারেক রহমান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৯:৫৯ অপরাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৪৮ বার পড়া হয়েছে

আগামীতে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় এলে প্রতিটি নাগরিকের জন্য খাদ্য নিরাপত্তা ও ব্যাপক কর্মসংস্থানের উদ্দেশ্য নিয়ে বিশেষ উদ্যোগ নেবে বিএনপি। দেশের প্রতিটি পরিবারকে খাদ্য নিরাপত্তা দেওয়ার জন্য তারেক রহমানের স্বপ্নের প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বৈরাচারের পতন ও গণতন্ত্রের পথে যাত্রা এবং শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান উপলক্ষে কিশোরগঞ্জে বিশাল ‘গণ সমাবেশে’ লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান বলেন, পরিবারের মা অথবা গৃহিণীর নামে এই কার্ড প্রদান করা হবে।

রাষ্ট্রের পক্ষে সব নাগরিক পর্যায়ক্রমে কার্ডটি পাবেন। প্রাথমিকভাবে গ্রামের সুবিধা বঞ্চিতরা এর আওতায় আসবেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ফ্যামিলি কার্ড’ সবাই পাবেন বিধায় কোনো প্রকার দলীয় বা স্থানীয় প্রভাবে কাউকে বঞ্চিত করার সুযোগ থাকবে না। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর একটি অংশ এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে। প্রাথমিকভাবে গ্রামের সুবিধাবঞ্চিতদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তন হলেও পরে সবাই এর প্রাপক হবেন। একটি পরিবারের সদস্য সংখ্যা সর্বোচ্চ চারজন বিবেচনায় এই কার্ডটি বিতরণ করা হবে।

স্বৈরাচারের পতন হলেও তাদের প্রেতাত্মারা ষড়যন্ত্র করছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপি’র যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এছাড়া আরও বক্তব্য রাখেন- কিশোরগঞ্জের ‘শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এবং বিএনপি’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

‘গণ সমাবেশে’ সভাপতিত্ব করেন- কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও দলের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

খাদ্য নিরাপত্তায় ‘ফ্যামিলি কার্ড’ পাবে দেশের প্রতিটি পরিবার: তারেক রহমান

আপডেট সময় : ০৮:০৯:৫৯ অপরাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪