সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

সমাবেশ থেকে আজ ‘নতুন বার্তা’ দেবেন তারেক রহমান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৮:৪৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গণসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে দেশ পুনর্গঠনে ‘নতুন বার্তা’ দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে নেতাকর্মীদের জন্য নির্দেশনাও দেবেন তিনি। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন তারেক রহমান। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশ পুনর্গঠনের বার্তা দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়া দলের নেতাকর্মীদের জন্যও নির্দেশনা থাকবে সমাবেশ থেকে।

জানা যায়, বিএনপির ঢাকা মহানগর ছাড়াও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এ গণসমাবেশে যোগ দেবেন। দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের যৌথ সঞ্চালনায় গণসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার দেশব্যাপী সাংগঠনিক বিভাগীয় শহরে বিএনপির উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। খুলনায় কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিলেটে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এছাড়া ময়মনসিংহে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বরিশালে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রংপুরে স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, ফরিদপুরে ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লায় ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও রাজশাহীতে ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান অতিথি থাকবেন।

এর আগে গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার (১৫ সেপ্টেম্বর) নয়াপল্টনে এ সমাবেশ হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা পিছিয়ে ১৭ সেপ্টেম্বর নির্ধারণ করে বিএনপি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

সমাবেশ থেকে আজ ‘নতুন বার্তা’ দেবেন তারেক রহমান

আপডেট সময় : ০৭:১৮:৪৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪