রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

রিক্সা চালক শহীদ সাগরের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৮:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৫২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ২০২৪-এর গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত রিক্সাচালক ‘শহীদ সাগরের’র পরিবারকে সমোবেদনা জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী ঢাকার রামপুরায় মৌলভীটেক এলাকার দরিদ্র রিক্সা চালক ‘শহীদ সাগরে’র বাসায় শোকাহত পরিবারের সাথে দেখা করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহাম্মেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদাত হোসেন।

এ সময় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দরিদ্র রিক্সা চালক শহীদ সাগরদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে।

তাদের কারণে আজ আমরা মুক্ত, স্বাধীন স্বাভাবিকভাবে কথা বলতে পারছি। তাদের স্মরণ রাখার জন্য আমাদের দল যদি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যায়- তখন সকল শহীদের মর্যাদা রক্ষায় যথার্থ পদক্ষেপ গ্রহণ করা হবে।

দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব আরও বলেন, বিএনপি সবসময় আন্দোলনে শহীদ ও নির্যাতিত পরিবারের পাশে থাকবে এবং তাদের সকল দায়িত্ব গ্রহণ করবে।

এসময় শহীদ সাগর-এর বাবা-মা কান্নায় ভেঙে পড়েন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে খোঁজ-খবর নেওয়ার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. জাহিদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার, রিক্সা শ্রমিক নেতা মন্টু, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদ আওয়াল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব, সহ-সাংগঠনিক মিজানুর রহমান রনি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক নুর হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি শারিফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংঠনিক রুবেল পারভেজ, আফজাল, মিন্টু প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

রিক্সা চালক শহীদ সাগরের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

আপডেট সময় : ০৭:৩৮:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪