শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

কুষ্টিয়ায় জেল পলাতক ২৫ মামলার আসামি সামিরুল গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৮:১৬ অপরাহ্ণ, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালানো ২৫ মামলার আসামি সামিরুল মণ্ডলকে র‌্যাব গ্রেপ্তার করেছে। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে তাকে দেখিয়ে প্রেস ব্রিফিং করেছে র‌্যাবের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান।

তিনি বলেন, বুধবার রাত দেড়টার দিকে ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন ধর্মপাড়া এলাকা থেকে আলোচিত পলাতক আসামি সামিরুল মণ্ডলকে (৩৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সামিরুল দুর্ধর্ষ ডাকাত।

তার বিরুদ্ধে ডাকাতি-মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনে ২৫টি মামলা রয়েছে।

সামিরুল খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মণ্ডলের ছেলে। তাকে মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে।

হাসিনা সরকারের পতনের একদিন পর গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙ্গে এই সামিরুলসহ ৯৮ জন কারাবন্দী পালিয়ে যায়। ওইসব পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ র‌্যাবের অভিযান চলমান থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

কুষ্টিয়ায় জেল পলাতক ২৫ মামলার আসামি সামিরুল গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৮:১৬ অপরাহ্ণ, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪