শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

চীনা টেনসেন্টের মুনাফা ৮২ শতাংশ বেড়েছে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪৯:৩৯ অপরাহ্ণ, রবিবার, ২৫ আগস্ট ২০২৪
  • ৮২৩ বার পড়া হয়েছে

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের মুনাফা বেড়েছে ৮২ শতাংশ, যা প্রযুক্তি বিশ্লেষকদের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। নতুন ভিডিও গেম থেকে আয় ও এর বিজ্ঞাপন ব্যবসায় আরও ভালো পারফরম্যান্স এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। খবর সিএনবিসি।

খবরে বলা হয়, ২০২৪ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি ৪ হাজার ৩০ কোটি ইউয়ান মুনাফা ও ১৬ হাজার ১৩০ কোটি ইউয়ান আয় করবে বলে প্রত্যাশা করেছিলেন বিশ্লেষকরা।

তবে জুনে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছে ৪ হাজার ৭৬০ কোটি ইউয়ান বা ৬৬০ কোটি ইউএস ডলার।
গত বছর এ সময় কোম্পানিটির মুনাফা হয়েছিল ২ হাজার ৬২০ কোটি ইউয়ান। এ প্রান্তিকে টেনসেন্টের মোট আয় হয়েছে ১৬ হাজার ১১০ কোটি ইউয়ান, যা গত বছরের তুলনায় ৮ শতাংশ বেশি। ২০২৩ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছিল ১৪ হাজার ৯০০ ইউয়ান।
এ বছর দ্বিতীয় প্রান্তিকে চীন ও আন্তর্জাতিক বাজারে গেমস থেকে আয় বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ। এছাড়া অনলাইন বিজ্ঞাপন থেকে টেনসেন্টের আয় গত বছরের তুলনায় এ প্রান্তিকে বেড়েছে ১৯ শতাংশ।  খবর, ডিজি বাংলা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

চীনা টেনসেন্টের মুনাফা ৮২ শতাংশ বেড়েছে

আপডেট সময় : ০৬:৪৯:৩৯ অপরাহ্ণ, রবিবার, ২৫ আগস্ট ২০২৪