শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

রামুতে ৭০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্যর কর্মকর্তা গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৫:০৭ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০২৪
  • ৭৬১ বার পড়া হয়েছে

 জিয়াবুল হক, কক্সবাজার :

কক্সবাজারের রামুতে ৭০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্যের সহকারী উপপরিদর্শক আমজাদ হোসাইনকে আটক করেছে।
কক্সবাজারের টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক আমজাদ হোসাইনকে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকাসহ আটক করেছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
তিনি বলেন, ১৭ আগস্ট শনিবার মধ্যরাতে রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টের সদস্যরা কক্সবাজারগামী একটি বাসে তল্লাশির সময় আমজাদ নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য বাস থেকে নামায়। ওই ব্যক্তির কথায় গড়মিল ধরা পড়লে চেকপোস্টের দায়িত্বরত বিজিবি সদস্যরা তাঁর ব্যাগ তল্লাশি করে। এসময় ওই ব্যাগে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

এব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, বিজিবির কাছ থেকে এজাহার পেয়ে মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার বিষয়ে ওই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা বলেন, বিষয়টি সম্পর্কে  জেনে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

রামুতে ৭০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্যর কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২৫:০৭ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০২৪