শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

যশোরে স্বর্ণালংকারসহ দুই অনলাইন জুয়াড়ি আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:২৫:৩৩ অপরাহ্ণ, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নীলকন্ঠ ডেক্সঃ

যশোরের মনিরামপুরের দুর্বাডাঙ্গা এলাকা থেকে অনলাইন জুয়ার সাব-এজেন্টসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। শনিবার (২৭ জুলাই) স্বর্ণালংকারসহ তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন মনিরামপুর উপজেলার পাড়দিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মুন্না হোসেন এবং একই উপজেলার দুর্বাডাঙ্গা গ্রামের হযরত আলীর ছেলে রহমাতুল্লাহ।

ডিবি পুলিশের (উপ পরিদর্শক) মফিজুল ইসলাম জানান, গত ২৩ জুলাই অনলাইন জুয়ায় আসক্ত ছেলে মুন্ন হোসেন নিজ বাড়ি থেকে ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় তার মা হোসনেয়ারা বেগম থানায় একটি মামলা করেন। গতকাল ২৭ জুলাই বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মুন্না হোসেনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, মুন্নাকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্যে মনিরামপুর চিনেটোলা বাজার থেকে অনলাইন জুয়ার সাব এজেন্ট রহমাতুল্লাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার হয়েছে ২ ভরি ৪ অনা স্বর্ণালংকার। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

যশোরে স্বর্ণালংকারসহ দুই অনলাইন জুয়াড়ি আটক

আপডেট সময় : ০৪:২৫:৩৩ অপরাহ্ণ, রবিবার, ২৮ জুলাই ২০২৪