শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

মেয়র আক্কাস আলী তিন দিনের রিমান্ডে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৬:০৬ অপরাহ্ণ, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নীলকন্ঠ ডেক্সঃ

রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের নেতা বাবুল হত্যার প্রধান আসামি বাঘার পৌর মেয়র আক্কাছ আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।  

আজ দুপুরে রিমান্ড শুনানি শেষে দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাদিউজ্জামান এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার (৫ জুলাই) ঢাকা থেকে আক্কাস আলীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

এরপর শনিবার (৬ জুলাই) সকালে আক্কাস আলীকে রাজশাহীতে আনা হয় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শনিবার দুপুরে পৌর মেয়র আক্কাসকে আদালতে তোলা হয়। কিন্তু মামলার নথি জজকোর্টে থাকায় সেই দিন রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি।

মামলার নথি এলে পরে রিমান্ড আবেদনের শুনানির কথা ছিল। বাঘা থানায় এই মামলার তদন্ত কর্মকর্তা আক্কাছের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। গত ২২ জুন বাঘা পৌর মেয়র আক্কাস আলীর দুর্নীতি অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাবলুর মাথায় কোপ দেয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবলু মারা যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

মেয়র আক্কাস আলী তিন দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৮:৩৬:০৬ অপরাহ্ণ, সোমবার, ৮ জুলাই ২০২৪