শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় আহত ৪, অবরুদ্ধ ৯ পরিবার

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ আহত হয়েছেন। চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছেন ৯টি পরিবার। এসময় খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পৌর শহরের হিজলগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, মামুন মিয়া (২৫), আলো বেগম (২০) মরিয়ম বেগম (৬০) ও আতিয়ার রহমান (৫০)। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮/১০ জনকে আসামি করে পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন ওই গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে আতিয়ার রহমান।
মামলার এজাহার ও স্থানীয়রা জানান, ওই গ্রামের ভাগী-শরীক রমজান আলী ও শহিদুল ইসলাম গংদের সাথে রহমান গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রমজান ও শহিদুল গংরা দেশীয় অস্ত্র হাতে আতিয়ার গংদের ওপর হামলা চালায়। এতে আতিয়ার গংদের অন্তত ৯ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরে হামরাকারীরা প্রতিপক্ষ আতিয়ার গংদের বাড়ি  বের হবার সকল রাস্তা বাঁশের ঘিরা দিয়ে বন্ধ করে দেন। এতে ৯টি পরিবারের শিশুসহ অন্তত: ২৫ সদস্য অবরুদ্ধ হয়ে পড়েছেন। এসময় ভুক্তভেগীদের একাধিক খড়ের পারায় আগুন দেওয়া হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় আহত ৪, অবরুদ্ধ ৯ পরিবার

আপডেট সময় : ০৫:৪৫:২৮ অপরাহ্ণ, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬