বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান জনি স্টোরকে এক লাখ টাকা জরিমানা

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪৭:৫৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন, ভেজাল ও মেয়াদ-মূল্যবিহীন শিশু খাদ্য বিক্রি করার অপরাধে চুয়াডাঙ্গা বড় বাজারের মেসার্স জনি স্টোরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা একটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ফেরীঘাট রোডে মেসার্স জনি স্টোর কর্তৃক মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন এবং মেয়াদ-মূল্যবিহীন শিশু খাদ্য বাজারে সরবরাহ করার সময় অভিযান টিমের কাছে হাতেনাতে ধরা পড়ে। পরবর্তীতে তাদের গুদাম তল্লাশি করে আরও বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ভেজাল শিশু খাদ্য জব্দ করা হয়। এসব ভেজাল ও খাবারের প্যাকেটে শিশু প্রলুব্ধকারী খেলনা দেওয়া অস্বাস্থ্যকর জিনিস খেয়ে ছোট ছোট ছেলে-মেয়েরা রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আর এ ধরণের কাজ যেন না করে সে ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হয়। এ সময় জব্দকৃত আরও প্রায় লক্ষাধিক টাকার খারাপ পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান জনি স্টোরকে এক লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৪৭:৫৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০